NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

জ্বালানি সংকট : পাকিস্তানে গণপরিবহন ফ্রি


খবর   প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৬, ০৯:০৪ এএম

জ্বালানি সংকট : পাকিস্তানে গণপরিবহন ফ্রি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার ফলে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে পাকিস্তানেও বহুগুণে বেড়েছে জ্বালানি তেলের দাম। এ অব্স্থায় নাগরিকদের জন্য বিনা মূল্যে গণপরিবহন পরিষেবা চালুর ঘোষণা দিয়েছে দেশটির ফেডারেল সরকার ও পাঞ্জাব প্রদেশ। রাত পোহলেই অর্থাৎ শনিবার (৪ মার্চ) থেকেই ফ্রি গণপরিবহন সেবা কার্যকর হবে।

শুক্রবার জিও নিউজের এক প্রতিবেদনে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে নির্দিষ্ট সময়ের জন্য ইসলামাবাদ এবং পাঞ্জাবের সাধারণ নাগরিকরা সম্পূর্ণ বিনা মূল্যে গণপরিবহন ব্যবহারের সুযোগ পাবেন।

মূলত শিক্ষার্থী, শ্রমিক এবং নিম্ন আয়ের মানুষের যাতায়াত খরচ কমিয়ে আনাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

 

এর আগে সর্বশেষ গত বৃহস্পতিবার পাকিস্তানে জ্বালানি তেলের দাম এক ধাক্কায় অনেকখানি বেড়ে যায়। প্রতি লিটার পেট্রলের দাম ১৩৭.২৩ রুপি থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮.৪১ রুপিতে। ডিজেলের দাম ১৮৪.৪৯ রুপি বেড়ে ৫২০.৩৫ রুপিতে পৌঁছেছে।

 

 

ভয়াবহ এই পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইসলামাবাদে আগামী ৩০ দিনের জন্য সব ধরনের সরকারি বাস চলাচল বিনা মূল্যে করার নির্দেশ দিয়েছেন। শনিবার থেকে কার্যকর হতে যাওয়া এই প্রকল্পে সরকারের প্রায় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফও প্রদেশের বাসিন্দাদের জন্য বিশাল ত্রাণ প্যাকেজ উন্মোচন করেছেন। এই প্যাকেজের আওতায় পাঞ্জাবের অরেঞ্জ লাইন ট্রেন, মেট্রো বাস, স্পিডো বাস এবং গ্রিন ইলেকট্রিক বাসসহ সব ধরনের সরকারি গণপরিবহনে টিকিট ছাড়াই যাতায়াত করা যাবে।

 

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও বৈশ্বিক সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় পাকিস্তান এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রী জনগণকে ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহারের আহ্বান জানান এবং মোটরসাইকেল মালিকদের ভর্তুকি পেতে আগামী ১৫ দিনের মধ্যে নিজস্ব নামে নিবন্ধন সম্পন্ন করার তাগিদ দেন।

সরকারি এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের প্রাত্যহিক যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।