NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা, আহত ৬


খবর   প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৬, ০৬:০৪ পিএম

ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা, আহত ৬

ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির সবচেয়ে বড় তেল শোধনাগারের খুব কাছেই নতুন করে রকেট হামলার ঘটনা ঘটেছে। দ্বিতীয়বারের এই হামলায় সেখানে অন্তত ৬ জন আহত হয়েছেন। 

শুক্রবার আলজাজিরার এক প্রতিবেদনে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর হাইফা এবং এর আশপাশের এলাকায় এই হামলা চালানো হয়েছে। 

সূত্র জানায়, হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন।

তাদের মধ্যে কয়েকজন মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসা দেওয়ার হচ্ছে।

 

প্রসঙ্গত, হাইফা ইসরায়েলের একটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। এখানে দেশের সবচেয়ে বড় তেল শোধনাগার রয়েছে, যা ইসরায়েলের মোট পরিশোধন সক্ষমতার প্রায় ৭০ শতাংশ পরিচালনা করে।

 

এই হামলায় তেল শোধনাগারটি সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও ইতোমধ্যে দুইবার হামলার শিকার হয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর কাছাকাছি হামলার কারণে অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে বলে জানা গেছে।