NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত : বালতি ভরে তেল নিচ্ছে স্থানীয়রা


খবর   প্রকাশিত:  ০২ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ এএম

হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত : বালতি ভরে তেল নিচ্ছে স্থানীয়রা

হবিগঞ্জের মাধবপুরে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনের ৬টি বগি ছিটকে পড়ে ওয়াগন থেকে শত শত লিটার জ্বালানি তেল বেরিয়ে যাচ্ছে। বুধবার (১ এপ্রিল) রাত নয়টার দিকে উপজেলার মনতলা রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা শত শত লিটার তেল সংগ্রহ করতে ভিড় জমান।

ঝুঁকি নিয়ে অনেকেই বালতি ও ড্রাম ভরে তেল নিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

 

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে ট্রেনের অন্তত ৬টি বগি রেললাইন থেকে নিচে পড়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলো থেকে হু হু করে তেল বের হতে শুরু করে।

সেই তেল পাশের জমি, সড়ক ও নিকটস্থ খালে ছড়িয়ে পড়ে।

 

সরেজমিনে দেখা যায়, তেলের তীব্র সংকটের মধ্যে এই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না স্থানীয়রা। নারী-পুরুষ ও শিশুরা যে যার মতো পাত্র নিয়ে তেল সংগ্রহে মেতে উঠেছেন। এমনকি কেউ কেউ ঝুঁকি নিয়ে লাইনচ্যুত বগির মুখ খুলে তেল বের করার চেষ্টা করছেন।

দাহ্য পদার্থ হওয়ায় যেকোনো মুহূর্তে বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা দেখা দিয়েছে।

 

মনতলা এলাকার একজন বাসিন্দা বলেন, তেলের যে দাম আর সংকট, তাই সবাই এসে নিচ্ছে। বিপদ হতে পারে জানি, কিন্তু অভাবের বাজারে কেউ মানছে না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. মনির মিয়া জানান, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তিনি বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

উদ্ধারকারী ট্রেন আসার পর কাজ শুরু হবে।

 

পরিবেশবাদীরা আশঙ্কা করছেন, বিপুল পরিমাণ জ্বালানি তেল কৃষি জমি ও জলাশয়ে ছড়িয়ে পড়ায় দীর্ঘমেয়াদি পরিবেশ দূষণ হতে পারে। এছাড়া ঘটনাস্থলে মানুষের অনিয়ন্ত্রিত ভিড় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে এলাকাটি নিরাপদ করে তেল অপসারণের ব্যবস্থা নেয়া হচ্ছে।