NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে ট্রেন-ভ্যানের সংঘর্ষে নিহত ৫


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৬, ০৯:০৩ এএম

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে ট্রেন-ভ্যানের সংঘর্ষে নিহত ৫

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের স্টোন কাউন্টিতে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ভ্যানের ভয়াবহ সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) স্থানীয় সময় বিকেলে উইগিনস শহরের কাছে একটি লেভেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। শনিবার বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

রেল কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশের বরাতে এপি জানায়, কানাডিয়ান প্যাসিফিক কেনসাস সিটির একটি মালবাহী ট্রেন বিলক্সি থেকে প্রায় ৭২ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত উইগিনস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেখানে একটি লেভেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগামী ভ্যানটিকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান। তবে ট্রেনের কোনো কর্মী বা যাত্রী আহত হননি।

 

স্টোন কাউন্টির করোনার (তদন্ত কর্মকর্তা) ওয়েন ফ্লুরি জানান, নিহত পাঁচজনই ভ্যানের আরোহী ছিলেন।

তারা হলেন ভ্যানচালক রায়ান সি. পিটারসন (২৬), সামনের আসনের যাত্রী ক্রিস্টিনা কারভার (৪৫), তার দুই মেয়ে এমলি চ্যাম্বলি ও সারাবেথ চ্যাম্বলি এবং ডেমার্কাস পারকিন্স (২৩)।

 

তবে দুর্ঘটনায় বেঁচে যান ২৩ বছর বয়সী এক নারী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

স্টোন কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

রেলওয়ে কম্পানি ‘কানাডিয়ান প্যাসিফিক কেনসাস সিটি’ এক বিবৃতিতে এই মর্মান্তিক প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

 

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রে লেভেলক্রসিংগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগের মধ্যেই এই প্রাণঘাতী দুর্ঘটনার খবর সামনে এলো।