NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

দ. কোরিয়ার কারখানার আগুন, নিহত ১১


খবর   প্রকাশিত:  ২২ মার্চ, ২০২৬, ০৯:০৩ এএম

দ. কোরিয়ার কারখানার আগুন, নিহত ১১

দক্ষিণ কোরিয়ার একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে শনিবার এএফপিকে কর্তৃপক্ষ জানিয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। উদ্ধারকারীরা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে পোড়া ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে। 

মধ্য কোরিয়ার দেজিয়ন শহরের ওই কারখানাটি অবস্থিত।

ভবনটি ধসে পড়ার ঝুঁকির কারণে দমকল কর্মীরা প্রথমে কারখানায় প্রবেশ করতে পারেননি। 

 

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থার মতে, কারখানায় মজুদ থাকা সোডিয়ামের কারণেও উদ্ধারকাজ ব্যাহত হয়। কারণ  ভুলভাবে নাড়াচাড়া করলে বিস্ফোরিত হতে পারে। ইয়োনহাপের তথ্যমতে, শুক্রবার দুপুর ১টার দিকে যখন আগুন লাগে, তখন কারখানাটিতে প্রায় ১৭০ জন শ্রমিক উপস্থিত ছিলেন।

 

অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগ মোকাবেলাকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা জানতে পেরেছি যে ১১ জন মারা গেছেন এবং ২৫ জন গুরুতরভাবে আহত হয়েছেন।’ তিনি আরো বলেন, ‘আমরা এটাও জানতে পেরেছি যে, ৩৪ জন আহত হয়েছেন কিন্তু তাদের অবস্থা গুরুতর নয় এবং তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।’ কর্মকর্তারা জানাননি কী কারণে আগুন লেগেছে। 

একজন প্রত্যক্ষদর্শী ইয়োনহাপকে একটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে।

আজ শনিবার বিকেল নাগাদ আগুন নিভিয়ে ফেলা হয়। রাষ্ট্রপতি লি জে মিয়ং কর্মকর্তাদের উদ্ধার অভিযানের জন্য জনবল ও সরঞ্জামসহ সমস্ত উপলব্ধ সম্পদ একত্রিত করার নির্দেশ দিয়েছেন বলে তার কার্যালয় জানিয়েছে।

 

লি দেশের শ্রমিকদের জন্য আরো ভালো সুরক্ষার আহ্বান জানিয়েছেন। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে দশ হাজারের বেশি শ্রমিক কর্মক্ষেত্রে মারা গেছেন।