NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ভারতের সঙ্গে যুক্ত হোক বাংলাদেশ-পাকিস্তান: আসামের মুখ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ অক্টোবর, ২০২৪, ১১:১৯ এএম

>
ভারতের সঙ্গে যুক্ত হোক বাংলাদেশ-পাকিস্তান: আসামের মুখ্যমন্ত্রী

বাংলাদেশ ও পাকিস্তানের সমন্বয়ে ১৯৪৭ সালের পূর্বকার সময়ের অখণ্ড ভারত গঠনে কংগ্রেসকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

তিনি আরও বলেছেন, ১৯৪৭ সালে কংগ্রেসের ভুলের কারণে পাকিস্তান ও তারপর বাংলাদেশ সৃষ্টি হয়েছে। কংগ্রেসের বর্তমান নেতা রাহুল গান্ধীর উচিত সেই ভুল সংশোধনে মনোযোগ দেওয়া।

কংগ্রেসের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা দল ছেড়ে চলে যাওয়ার পর রাজনৈতিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছে কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা নির্বাচন সামনে রেখে দলকে পুনরুজ্জীবিত করতে সম্প্রতি ভাররের সর্ব উত্তরের রাজ্য কাশ্মির থেকে সর্বদক্ষিণের জেলা কন্যাকুমারি পর্যন্ত ৩ হাজার ৫০০ কিলোমিটার পথ লংমার্চের ঘোষণা দিয়েছেন রাহুল গান্ধী। এই লংমার্চের নাম দেওয়া হয়েছে ‘ভারত জোড়ো’ লংমার্চ।

মঙ্গলবার আসামের রাজধানী গুয়াহাটিতে কংগ্রেসের এই কর্মসূচির প্রতিক্রিয়ায় আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘ভারত সংযুক্ত আছে। কাশ্মির থেকে কন্যাকুমারি, শিলচর থেকে সৌরাষ্ট্র পর্যন্ত আমরা এক আছি।’

‘কিন্তু অখণ্ড ভারতকে খণ্ডিত করেছে কংগ্রেস। সেই খণ্ডনের ফলাফল প্রথমে পাকিস্তান ও তারপর বাংলাদেশ। কংগ্রেসের তৎকালীন নেতৃত্ব এই ভুলের জন্য দায়ী।’