NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি


খবর   প্রকাশিত:  ১৮ মার্চ, ২০২৬, ১১:০৩ এএম

প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি

মালদ্বীপে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি পাঠিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু।

মঙ্গলবার (১৭ মার্চ) পাঠানো এক চিঠিতে এই শোক প্রকাশ করেন তিনি।

চিঠিতে প্রেসিডেন্ট মুইজ্জু গভীর দুঃখ প্রকাশ করে বলেন, এই কঠিন সময়ে মালদ্বীপের সরকার এবং জনগণ বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার এবং বিশেষ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। তিনি আরো উল্লেখ করেন, মালদ্বীপবাসী ক্ষতিগ্রস্ত সবার পাশে রয়েছে এবং অগ্নিকাণ্ডে আহত হয়ে যারা চিকিৎসাধীন আছেন, তাদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করছে।

 

মালদ্বীপের প্রেসিডেন্ট তার বার্তায় প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে বলেন, মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায় সে দেশের সমাজে অত্যন্ত মূল্যবান ভূমিকা পালন করে। এই দুর্ঘটনার ফলে সৃষ্ট ভয়াবহ ক্ষতি ও দুঃখের সমান অংশীদার মালদ্বীপ। তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৩ মার্চ মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ডিগুরাহ দ্বীপে একটি গেস্ট হাউসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের মর্মান্তিক ঘটনা ঘটে।

ওই বিস্ফোরণে পাঁচজন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেন এবং আরও দুইজন গুরুতরভাবে আহত হন।

 

বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে মোট সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়।