NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ভিয়েতনামে রাতের আঁধারে বারে আগুন, নিহত অন্তত ১২


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৫, ০৫:৫৭ পিএম

>
ভিয়েতনামে রাতের আঁধারে বারে আগুন, নিহত অন্তত ১২

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে রাতের আঁধারে একটি বারে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ ভিয়েতনামের একটি কারাওকে বারে অগ্নিকাণ্ডে হতাহতের এই ঘটনা ঘটে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সরকারি ভিয়েতনাম বার্তাসংস্থার খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে বিন ডুয়ং প্রদেশের একটি বারে আগুন লাগে।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির আরেক সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বিন ডুংয়ের একটি জনাকীর্ণ কারাওকে বারে গতকাল রাতে আগুন লেগে ১২ জন মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

বুধবার সকাল পর্যন্ত প্রায় ৪০ জনকে দেশটির আন ফু হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১১ জন গুরুতর আহত হয়েছেন। থুন আন সিটির একটি তিন তলা ভবনের দ্বিতীয় এবং তৃতীয় তলায় কারাওকে আন ফু বারে রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুতই সেই আগুন ছড়িয়ে পড়ে।

আগুন ছড়িয়ে পড়ার পর অনেক গ্রাহক এবং বারের কর্মচারী (বেশিরভাগই নারী) আতঙ্কিত হয়ে পড়েন এবং ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে মাটিতে লাফ দেন। আর এর ফলে অনেকে আহত হন। এছাড়া অগ্নিকাণ্ডের পর শ্বাসরোধে অজ্ঞান হওয়া অনেককে উদ্ধার করা হয়েছে।

এর আগে ছয় বছর আগে রাজধানী হ্যানয়ের একটি কারাওকে বারে আগুন লেগে ১৩ জন নিহত হয়েছিল।