NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির


খবর   প্রকাশিত:  ১৭ মার্চ, ২০২৬, ১০:০৩ এএম

পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির

অস্ট্রিয়ার ভিয়েনায় চলমান ‘গ্লোবাল ফ্রড সামিট’র সাইডলাইনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো। 

সোমবার (১৬ মার্চ) দেশটির স্থানীয় সময় বিকালে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের এম বিল্ডিংয়ের একটি কনফারেন্স রুমে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ, মানি লন্ডারিং এবং সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশে ইউএনওডিসির দীর্ঘদিনের কারিগরি ও কৌশলগত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। 

তিনি বলেন, ‘অপরাধের বৈশ্বিক পরিবর্তনশীল প্রেক্ষাপটে ইউএনওডিসি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত অংশীদার।’

স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইউএনওডিসির অবদানের কথাও উল্লেখ করেন। 

তিনি জানান, নির্বাচনের সময় ৬৬৩ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেয় ইউএনওডিসি। এছাড়া সংস্থাটি নির্বাচনি আইনসংবলিত একটি হ্যান্ডবুক প্রস্তুত করে, যা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা রেখেছে।

বৈঠকে বর্তমান সরকারের নেওয়া ব্যাপকভিত্তিক ‘পুলিশ সংস্কার’ কার্যক্রমের বিষয়টিও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, এ সংস্কার প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইউএনওডিসির কারিগরি সহায়তা, নীতিনির্ধারণী পরামর্শ এবং বৈশ্বিক অভিজ্ঞতার সমন্বয় প্রয়োজন। একটি আধুনিক, পেশাদার ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠন করা সরকারের শীর্ষ অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় ইউএনওডিসির নির্বাহী পরিচালক বাংলাদেশের নিরাপত্তা খাতের আধুনিকায়ন এবং মাদক ও অপরাধ দমনে সরকারের অঙ্গীকারের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দেন।