NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত

নিউইর্য়ক পুলিশের সর্ববৃহৎ ফ্রেটারনেল সংগঠন এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির ১৮তম বার্ষিক ইফতার ডিনার ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার সিটির ডাউনটাউনে অবস্থিত পুলিশ হেডকোয়ার্টারের অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈরী আবহাওয়ার মধ্যেও বিপুল সংখ্যক ইউনিফর্ম ও সিভিলিয়ান কর্মকর্তা ও তাদের পরিবার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র জোহরান মামদানি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ কমিশনার জেসিকা টিস। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, হেরিটেজ ভিডিও প্রদর্শন ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র মামদানি বলেন, রমজান তার সবচেয়ে প্রিয় মাস এবং মুসলিম সোসাইটির ইফতার ডিনারে প্রথম মুসলিম মেয়র হিসেবে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। বিশেষ অতিথি কমিশনার জেসিকা টিস উল্লেখ করেন, এনওয়াইপিডিতে মোট সাড়ে তিন হাজার মুসলিম কর্মকর্তা কর্মরত রয়েছেন এবং এই ধরনের আয়োজন প্রশংসার যোগ্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইমাম শামসি আলী (জ্যামাইকা মুসলিম সেন্টার) ও ইমাম আব্দুল রহমান ইয়াকি (ইসলামিক সেন্টার অব ক্যাপিটাল ডিস্ট্রিক), যারা মুসলিম কমিউনিটির ঐক্য ও সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মোট ২৯ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে এওয়ার্ড প্রদান করা হয়। এওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সভাপতি ডেপুটি ইন্সপেক্টর ওয়াহিদ আক্তার, কারাম চৌধুরী, ওয়াসিস খানজাদা, আসিফ ইকবাল, মোবিন ইয়াসিন, মোহাম্মদ এলটনি, জিজিম পালাস, ক্যাপ্টেন জগহাম আব্বস, আয়ান আহমেদ, মোহাম্মদ আহমেদ ও সুমন সাঈদ। এছাড়া বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কমিউনিটি নেতারাও এওয়ার্ড পান।
সভাপতি ডেপুটি ইন্সপেক্টর ওয়াহিদ আক্তার জানান, এই এওয়ার্ড প্রদান করা হয়েছে নিউইর্য়ক সিটির নাগরিকদের প্রতি নিঃস্বার্থ নিষ্ঠা ও সেবার স্বীকৃতি হিসেবে এবং মুসলিম সোসাইটির সমর্থন ও উন্নয়নে তাদের প্রচেষ্টার জন্য। সমাপনী বক্তব্যে তিনি উপস্থিত অতিথি, স্বেচ্ছাসেবী ও সহযোগী সকলকে ধন্যবাদ জানান।