NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

বরখাস্ত সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী কেন আবার আলোচনায়?


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

বরখাস্ত সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী কেন আবার আলোচনায়?

ফেসবুকে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পোস্ট করে চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি।

সম্প্রতি, ‘বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্বে সাহসী ও ত্যাগী নতুন প্রজন্ম চাই’ শিরোনামে মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম চ্যানেল২৪ এর ডিজাইন সংবলিত দুটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক 

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির ছবি যুক্ত করে ‘বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্বে সাহসী ও ত্যাগী নতুন প্রজন্ম চাই’ শিরোনামে চ্যানেল২৪ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে চ্যানেল২৪ এর এ ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে চ্যানেল২৪ এর লোগো উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে চ্যানেল২৪ এর ফেসবুকপেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনামগুলো সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। চ্যানেল২৪ এর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে চ্যানেল২৪ এর প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সঙ্গে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।

সুতরাং, ‘বাংলাদেশ আওয়ামী লীগের মূল নেতৃত্বে সাহসী ও ত্যাগী নতুন প্রজন্ম চাই’ শিরোনামে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।