NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

সালমানের বিতর্কিত রানআউট, মাঠে যা ঘটেছিল


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

সালমানের বিতর্কিত রানআউট, মাঠে যা ঘটেছিল

বাংলাদেশ–পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে এক পর্যায়ে আজ ম্যাচে উত্তেজনার সৃষ্টি হয় সালমান আগার রানআউটকে ঘিরে। রিজওয়ানের সঙ্গে তার জুটি তখন ভালোভাবেই এগোচ্ছিল। কিন্তু ৩৯তম ওভারে ঘটে যায় নাটকীয় একটি ঘটনা।

মেহেদী হাসান মিরাজের করা ওই ওভারের চতুর্থ বলে রিজওয়ান সোজা শট খেলেন। বলটি মিরাজ পা দিয়ে থামানোর চেষ্টা করেন, তবে পুরোপুরি থামাতে পারেননি। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা সালমান আগা তখন ক্রিজের বাইরে ছিলেন এবং বলটি হাতে নেওয়ার চেষ্টা করেন। একই সময়ে মিরাজও বলের দিকে হাত বাড়ান। শেষ পর্যন্ত মিরাজই আগে বলটি তুলে নিয়ে আন্ডারআর্ম থ্রো করে নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভেঙে দেন এবং রানআউটের আবেদন করেন।

তৃতীয় আম্পায়ারের কাছে সিদ্ধান্ত যাওয়ার আগেই সালমান মিরাজের দিকে ক্ষোভ প্রকাশ করেন। পরে টিভি আম্পায়ার কুমার ধর্মসেনা রিপ্লে দেখে দ্রুত রানআউটের সিদ্ধান্ত দেন। আউট নিশ্চিত হওয়ার পর ড্রেসিংরুমে ফেরার পথে সালমান বাংলাদেশের খেলোয়াড়দের দিকে ইঙ্গিত করে কিছু বলেন।

এ সময় উইকেটকিপার লিটন দাসকেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিতে দেখা যায়। পরিস্থিতি শান্ত করতে রিজওয়ান এগিয়ে আসেন। অন্যদিকে মিরাজও উত্তেজিত হয়ে পড়লে তাকে শান্ত করে বোলিং প্রান্তে নিয়ে যান অধিনায়ক নাজমুল হোসেন।

ড্রেসিংরুমে ফেরার সময় বাউন্ডারি লাইনের কাছে এসে সালমান নিজের গ্লাভস ও হেলমেট ছুড়ে মারেন। তবে বল ‘ডেড’ হওয়ার আগেই ক্রিজের বাইরে থাকায় নিয়ম অনুযায়ী তাকে রানআউটই ধরা হয়।

রিজওয়ানের সঙ্গে ১০৯ রানের জুটি গড়া সালমান ৬২ বলে ৬৪ রান করেন। তাদের এই জুটির ওপর ভর করেই পাকিস্তান শেষ পর্যন্ত ২৭৪ রানের লড়াকু পুঁজি পায়।