NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

অভিনয় থেকে দীর্ঘ বিরতিতে যাচ্ছেন বরুণ ধাওয়ান!


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৬, ০৯:০৩ এএম

অভিনয় থেকে দীর্ঘ বিরতিতে যাচ্ছেন বরুণ ধাওয়ান!

সম্প্রতি মুক্তি পাওয়া ‘বর্ডার ২’ বক্স অফিসে দারুণ ব্যবসা করছে এবং এতে বরুণ ধাওয়ানের অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তবে এই সাফল্যের মধ্যেই জানা গেল, বরুণ অভিনয় থেকে দীর্ঘদিনের জন্য বিরতি নিতে যাচ্ছেন।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বরুণ এখন পুরো সময়টা তার পরিবারকে দিতে চান। বিশেষ করে তার মেয়ে লারার সঙ্গে সময় কাটানোর জন্যই তিনি কাজ থেকে সাময়িক ছুটি নিচ্ছেন।

তবে ভক্তদের একাংশ মনে করছেন, ‘বর্ডার ২’ মুক্তির আগে বরুণ যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিং বা কটাক্ষের শিকার হয়েছিলেন, সেটিও এই বিরতি নেওয়ার একটি কারণ হতে পারে। তখন বরুণের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হলেও ছবি মুক্তির পর তিনি সমালোচকদের উপযুক্ত জবাব দিয়েছেন।

 

বিরতিতে যাওয়ার আগে বরুণের একটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তার বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমাটি আগামী ১২ জুন মুক্তি পাবে।

ইয়াশের ‘টক্সিক’ সিনেমার সাথে বক্স অফিসে সংঘাত এড়াতে ছবিটির মুক্তির তারিখ কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। এই ছবিতে বরুণের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়ে ও মৃণাল ঠাকুরকে।

 

বরুণ ধাওয়ান নিজে এই বিরতির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে শোনা যাচ্ছে, ১২ জুনের ছবির কাজ শেষ করেই তিনি লম্বা ছুটিতে যাবেন।