NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

ইফতার শুরুর আগেই খেলা শেষ, বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান


খবর   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৬, ১০:০৩ এএম

ইফতার শুরুর আগেই খেলা শেষ, বাংলাদেশের কাছে পাত্তাই পেল না পাকিস্তান

ইফতার শুরুর আগেই কি তাহলে খেলা শেষ হবে?

নাহিদ রানার তোপ আর মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে পাকিস্তান মাত্র ১১৪ রানে গুটিয়ে যাওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মনে এই প্রশ্ন।

সাধারণত ওয়ানডে ম্যাচে এক দলের ব্যাটিং শেষে ৪০ থেকে ৪৫ মিনিটের বিরতি থাকে। কিন্তু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ পাকিস্তান প্রায় ২০ ওভার বাকি থাকতেই অলআউট হওয়ায় বাংলাদেশ মাত্র ১০ মিনিটের মধ্যে ব্যাটিংয়ে নামল এবং শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকল। 

এতে ক্রিকেটপ্রেমীদের মনে জাগা প্রশ্নটা বাস্তবে রূপ নিল।

ঢাকায় ইফতার শুরু হওয়ার মিনিটখানেক আগেই জিতে গেল বাংলাদেশ।

 

অবশ্য ‘জিতে গেল’ লেখার চেয়ে ‘গুঁড়িয়ে দিল’ লেখাটাই বেশি জুতসই। বাংলাদেশের কাছে যে পাত্তাই পায়নি পাকিস্তান! ১০০ ওভারের ম্যাচের ফল এসেছে এর অর্ধেকেরও কম ৪৫.৫ ওভারেই।

hhhh
নাহিদ রানার হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন বিসিবির নারী বিভাগের প্রধান রুবাবা দৌলা।
ছবি: মীর ফরিদ

মামুলি লক্ষ্যটা ৮ উইকেট ও ২০৯ বল বাকি রেখে ছুঁয়ে ফেলেছে মিরাজের দল, বলের হিসেবে যা পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সবচয়ে বড় জয়।

এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। মিরপুরেই পরের দুই ওয়ানডে আগামী শুক্র (১৩ মার্চ) ও রবিবার (১৫ মার্চ)।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ৩০.৪ ওভারে ১১৪ অলআউট (আশরাফ ৩৭, ফারহান ২৭, সাদাকাত ১৮, রিজওয়ান ১০; নাহিদ ৫/২৪, মিরাজ ৩/১৯, মুস্তাফিজ ১/১৮, তাসকিন ১/২৯)।


বাংলাদেশ: ১৫.১ ওভারে ১১৫/২ (তানজিদ ৬৭*, শান্ত ২৭, সাইফ ৪, লিটন ৩; ওয়াসিম ১/২৪, আফ্রিদি ১/৩৫)। 
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী। 
ম্যান অব দ্য ম্যাচ: নাহিদ রানা (বাংলাদেশ)। 
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে।