NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

স্বজন হারানোর শোক বুকে নিয়েই ফাইনালে ঈশানের দুর্দান্ত পারফরম্যান্স


খবর   প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

স্বজন হারানোর শোক বুকে নিয়েই ফাইনালে ঈশানের দুর্দান্ত পারফরম্যান্স

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ফাইনালে ভারতের দাপুটে জয়ের রাতে ব্যাটিং ঝড়ই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। তবে সেই রাতের সবচেয়ে আবেগঘন গল্পগুলোর একটি ছিল ভারতীয় ব্যাটার ঈশান কিশানকে ঘিরে। ব্যক্তিগত শোক বুকে নিয়েই ফাইনালে খেলতে নেমে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি।

ফাইনালের ঠিক একদিন আগে সড়ক দুর্ঘটনায় নিজের চাচাতো বোন ও তার স্বামীকে হারান ঈশান।

তারা একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় প্রাণ হারালেও তাদের দুই ছোট সন্তান, একজন ছয় মাস ও অন্যজন তিন বছর বয়সী বেঁচে যায়।

 

এই দুঃসংবাদে শোকের ছায়া নেমে আসে কিশানের পরিবারে। ভারতের ফাইনাল দেখতে আহমেদাবাদে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বাড়িতেই থাকতে হয় তার বাবা প্রণব পাণ্ডেকে।

তিনি ভারতীয় গণমাধ্যমকে জানান, পরিবারের জন্য সময়টা অত্যন্ত কঠিন।

 

ফাইনালের প্রস্তুতির সময়ই দুর্ঘটনার খবর পান কিশান। স্বাভাবিকভাবেই তিনি পরিবারের কাছে ফিরে যেতে চেয়েছিলেন। তবে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে থাকায় শেষ পর্যন্ত সতীর্থদের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেন এই বাঁহাতি ব্যাটার।

 

সতীর্থরা লক্ষ্য করেন, সাধারণত অনুশীলনে প্রাণবন্ত থাকা কিশান সেদিন অনেকটাই নীরব ছিলেন। অনুশীলনের সময় অনেক সতীর্থ তার পাশে দাঁড়িয়ে তাকে মানসিকভাবে শক্ত থাকার সাহস দেন।

ফাইনালের দিন মাঠে নেমে অবশ্য ভিন্ন এক কিশানকে দেখা যায়। তিন নম্বরে নেমে মাত্র ২৫ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংস ভারতের বিশাল সংগ্রহ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেষ পর্যন্ত ভারত স্কোরবোর্ডে তোলে ২৫৫ রান।

 

ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও উজ্জ্বল ছিলেন কিশান। তিনি তিনটি গুরুত্বপূর্ণ ক্যাচ নেন, যা প্রতিপক্ষের রান তাড়ার পথ আরো কঠিন করে তোলে।

অর্ধশতক পূর্ণ করার পর ব্যাট তুলে আকাশের দিকে ইঙ্গিত করেন কিশান। পরে জানান, এই ইনিংসটি তিনি উৎসর্গ করেছেন তার প্রয়াত চাচাতো বোনকে।

কিশান বলেন, ‘গতকাল সড়ক দুর্ঘটনায় আমি আমার চাচাতো বোনকে হারিয়েছি। সে সবসময় চাইত আমি বড় ইনিংস খেলি। এই ইনিংসটা তার জন্য।’