NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে


খবর   প্রকাশিত:  ০৪ মার্চ, ২০২৬, ০৮:০৩ পিএম

আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে

ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি ইউরোপে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কাতারের দোহায় নির্ধারিত এই ম্যাচটি আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বিকল্প ভেন্যু হিসেবে ইউরোপের শহরগুলো নিয়ে আলোচনা চলছে।

আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সব ধরনের ফুটবল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করায় ম্যাচটি সেখানে হওয়ার সম্ভাবনা কমে গেছে।

 

এ পরিস্থিতিতে ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা এবং দক্ষিণ আমেরিকার কনমেবল নতুন ভেন্যু খুঁজতে আলোচনা চালাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, লন্ডন এখন সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে সামনে এসেছে। যদিও ওয়েম্বলি স্টেডিয়ামে একই দিনে ইংল্যান্ড বনাম উরুগুয়ে ম্যাচ রয়েছে, তবুও লন্ডনের অন্যান্য বড় স্টেডিয়াম এই ম্যাচ আয়োজন করতে সক্ষম।

স্পেন ফুটবল ফেডারেশন দ্রুত সিদ্ধান্ত চায়, কারণ জুন-জুলাইয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের আগে মার্চের আন্তর্জাতিক বিরতিকে গুরুত্বপূর্ণ প্রস্তুতির সময় হিসেবে দেখা হচ্ছে।

স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও জানিয়েছেন, যত দ্রুত সম্ভব নতুন ভেন্যু নির্ধারণ করা জরুরি।

 

এদিকে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি খেলতে আগ্রহী হলেও স্পেন বিকল্প প্রতিপক্ষের বিষয়েও চিন্তা করছে, যাতে আন্তর্জাতিক উইন্ডোটি নষ্ট না হয়। কারণ এই ম্যাচের তিন দিন পরই স্পেনের আরেকটি প্রীতি ম্যাচ রয়েছে মিশরের বিপক্ষে।

ফলে সবকিছু ঠিক থাকলে কাতারের পরিবর্তে ইউরোপেই হতে পারে স্পেন-আর্জেন্টিনার এই মর্যাদাপূর্ণ ফিনালিসিমা ম্যাচ, যেখানে মুখোমুখি হওয়ার কথা বিশ্ব ফুটবলের দুই শক্তিধর দলের।