NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

ঢাকা-রিয়াদগামী ফ্লাইট আগামীকাল চালু


খবর   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

ঢাকা-রিয়াদগামী ফ্লাইট আগামীকাল চালু

যুদ্ধের কারণে গত শনিবার রাতে স্থগিত হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-রিয়াদগামী ফ্লাইট বিজি ৩৩৯ আগামীকাল ফের চালু হচ্ছে।

আগামীকাল সোমবার (২ মার্চ) দুপুর ১টায় ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে যাত্রা করবে ফ্লাইটটি। গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে ফ্লাইটটি যাত্রা করার কথা থাকলেও প্রযুক্তিগত ও অপারেশনাল জটিলতার কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।


 

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত ফ্লাইটের যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে আগামীকালের ফ্লাইটে স্থান দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট যাত্রীদের যাত্রা শুরুর কমপক্ষে ৪ ঘণ্টা আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।