NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

বিয়ের দাওয়াত দিলেন অ্যালেন শুভ্র!


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ পিএম

বিয়ের দাওয়াত দিলেন অ্যালেন শুভ্র!

সম্প্রতি নিজের বিয়ের দাওয়াত দিয়ে দর্শকদের চমকে দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অ্যালেন শুভ্র। সামাজিক মাধ্যমে তাঁর পোস্ট ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয় কৌতূহল। 

অনেকেই ভাবতে শুরু করেন, সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেতা?

তবে খোঁজ নিয়ে জানা যায়, বিষয়টি বাস্তব জীবনের নয়, বরং তাঁর অভিনীত ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’-এর একটি দৃশ্য।

নাটকে খায়রুল চরিত্রে অভিনয় করছেন অ্যালেন শুভ্র।

আর নিপা চরিত্রে রয়েছেন তাবাসসুম ছোঁয়া। গল্পের ধারাবাহিকতায় খায়রুল ও নিপার বিয়ের আয়োজনকে ঘিরেই এই আমন্ত্রণ।

 

সামাজিক মাধ্যমে একটি পোস্টে অ্যালেন শুভ্র লেখেন, ‘আপনারা সবাই আসবেন খায়রুলের বিয়েতে। আমার বউ কে, সেটা আমি পরে জানাচ্ছি!’

এই পোস্ট ঘিরে নেটদুনিয়ায় তৈরি হয়েছে বেশ আলোচনা।

যদিও নাটকের কাহিনিতে নিপার সঙ্গে তাঁর বিয়ের আয়োজন চলছে, তবু ‘বউ কে’ তা নিয়ে অভিনেতার এই রহস্যময় মন্তব্য দর্শকদের কৌতূহল আরো বাড়িয়েছে।

 

পারিবারিক টানাপোড়েন ও সামাজিক বাস্তবতার মিশেলে নির্মিত এই নাটকে আরো অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার, শিল্পী সরকার অপু প্রমুখ।