NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

এথেন্সে ইসরায়েলি গোয়েন্দা সিরিজ ‘তেহরান’-এর নির্মাতার লাশ উদ্ধার


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:০২ এএম

এথেন্সে ইসরায়েলি গোয়েন্দা সিরিজ ‘তেহরান’-এর নির্মাতার লাশ উদ্ধার

হিট ইসরায়েলি গুপ্তচর থ্রিলার সিরিজ ‘তেহরান’-এর সহ-নির্মাতা টিভি প্রযোজক ডানা ইডেনকে মধ্য এথেন্সের একটি হোটেলকক্ষে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে গ্রিক পুলিশ সোমবার এএফপিকে জানিয়েছে।

৫২ বছর বয়সী ইডেনের মরদেহ রবিবার গভীর রাতে গ্রিক রাজধানীর কেন্দ্রস্থল সিনতাগমা স্কয়ারের কাছে তার হোটেলকক্ষে পাওয়া যায় বলে পুলিশ জানায়।

পুলিশের এক মুখপাত্র বলেন, ‘ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, নজরদারি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে এবং সবকিছু থেকে আত্মহত্যার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।’

সিরিজটির চতুর্থ মৌসুমের শুটিংয়ের জন্য ইডেন ৪ ফেব্রুয়ারি এথেন্সে পৌঁছেছিলেন।

সিরিজটি আন্তর্জাতিকভাবে অ্যাপল টিভিতে সম্প্রচারিত হয়।

 

ইরানের রাজধানীতে গোপনে কাজ করা মোসাদের এক এজেন্টকে কেন্দ্র করে নির্মিত ‘তেহরান’-এর প্রথম তিনটি মৌসুম এথেন্সে ধারণ করা হয়েছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলা এবং পরবর্তী সময়ে গাজায় বোমাবর্ষণের পর চতুর্থ মৌসুমের শুটিং বিলম্বিত হয়।

সিরিজটি আন্তর্জাতিকভাবে সর্বাধিক বিক্রীত ইসরায়েলি প্রযোজনাগুলোর একটি হয়ে উঠেছে এবং ২০২১ সালে সেরা নাটক সিরিজ বিভাগে এমি পুরস্কার অর্জন করেছে।

 

ইডেন প্রযোজক শুলা স্পিগেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন এবং তাদের যৌথ প্রতিষ্ঠান ডোনা অ্যান্ড শুলা প্রোডাকশন্স ‘তেহরান’সহ আরো কয়েকটি সিরিজের মূল চালিকাশক্তি ছিল।

ইসরায়েলের সংস্কৃতিমন্ত্রী মিকি জোহর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ইডেনকে ‘ইসরায়েলি টেলিভিশন শিল্পের অন্যতম প্রধান ও প্রভাবশালী প্রযোজক’ হিসেবে উল্লেখ করেছেন।