NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

ইসরাইলি গণহত্যাকে রাজনৈতিক বলায় বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন অরুন্ধতী রায়ের


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

ইসরাইলি গণহত্যাকে রাজনৈতিক বলায় বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জন অরুন্ধতী রায়ের

প্রখ্যাত ভারতীয় লেখক অরুন্ধতী রায় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন। গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ সম্পর্কে উৎসবের জুরি (বিচারকমণ্ডলী) সদস্যদের দেওয়া ‘বিবেকহীন বক্তব্যের’ প্রতিবাদে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। খবর আলজাজিরার।

ভারতের সংবাদমাধ্যম 'দ্য ওয়্যার'-এ অরুন্ধতী রায় লিখেছেন, বার্লিনাল জুরির চেয়ারম্যান প্রখ্যাত পরিচালক উইম ওয়েন্ডার্সসহ অন্য সদস্যদের সাম্প্রতিক মন্তব্য তাকে স্তম্ভিত করেছে। যেখানে তারা বলেছিলেন ‘শিল্প রাজনৈতিক হওয়া উচিত নয়’।

'দ্য গড অব স্মল থিংস'-এর লেখক অরুন্ধতী রায় লিখেছেন, ‘একটি মানবতাবিরোধী অপরাধ যখন আমাদের চোখের সামনে ঘটছে, তখন এ ধরনের কথা বলে সেই বিষয়ে আলোচনা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।"

তিনি আরও লেখেন, ‘আমি মর্মাহত এবং বিরক্ত।" তিনি মনে করেন, গাজা যুদ্ধ বন্ধ করতে ‘শিল্পী, লেখক এবং চলচ্চিত্র নির্মাতাদের তাদের ক্ষমতার মধ্যে থাকা সবকিছু করা উচিত।"

তিনি স্পষ্ট করে বলেন, ‘আমাকে এটি পরিষ্কারভাবে বলতে দিন: গাজায় যা ঘটেছে এবং যা ঘটছে, তা হলো ইসরাইল কর্তৃক ফিলিস্তিনি জনগণের ওপর চালানো একটি গণহত্যা।"

তিনি আরও বলেন, এই যুদ্ধে ‘যুক্তরাষ্ট্র ও জার্মানি সরকারের পাশাপাশি ইউরোপের আরও কয়েকটি দেশ সমর্থন ও অর্থায়ন করছে, যা তাদেরও এই অপরাধের সহযোগী করে তুলেছে।"

গত বৃহস্পতিবার উৎসবের উদ্বোধনী প্যানেলে এক সাংবাদিক জুরি সদস্যদের কাছে গাজায় গণহত্যার বিষয়ে জার্মানি সরকারের ‘সমর্থন’ এবং মানবাধিকার ইস্যুতে ‘নির্বাচিত আচরণের’ তথা পক্ষপাতমূলক আচরণ বিষয়ে তাদের মতামত জানতে চেয়েছিলেন।

উৎসবের সাত সদস্যের জুরি বোর্ডের চেয়ারম্যান জার্মান চলচ্চিত্র নির্মাতা উইম ওয়েন্ডার্স জবাবে বলেন, ‘চলচ্চিত্র নির্মাতাদের রাজনীতি থেকে দূরে থাকা উচিত।’

ওয়েন্ডার্স বলেন, ‘আমরা যদি নিবেদিতভাবে রাজনৈতিক চলচ্চিত্র নির্মাণ করি, তবে আমরা রাজনীতির ময়দানে প্রবেশ করি, কিন্তু আমরা রাজনীতির প্রতি ভারসাম্য। আমরা রাজনীতির বিপরীত। আমাদের কাজ মানুষের জন্য করা উচিত, রাজনীতিবিদদের জন্য নয়।’

আরেক জুরি সদস্য পোলিশ চলচ্চিত্র প্রযোজক ইওয়া পুশচিনস্কা বলেন, এই প্রশ্ন করাটা ‘কিছুটা অন্যায্য’। তার মতে, সরকার ইসরাইল নাকি ফিলিস্তিনকে সমর্থন করবে, তার জন্য চলচ্চিত্র নির্মাতারা ‘দায়ী হতে পারেন না।’ পুশচিনস্কা আরও বলেন, ‘বিশ্বে আরও অনেক যুদ্ধ আছে যেখানে গণহত্যা ঘটছে, কিন্তু আমরা সেগুলো নিয়ে কথা বলি না।’

অরুন্ধতী রায়ের ১৯৮৯ সালের চলচ্চিত্র 'ইন হুইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস' উৎসবের 'ক্লাসিকস' বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছিল। ১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এ উৎসবে তার অংশ নেওয়ার কথা ছিল।

যুক্তরাষ্ট্রের পর ইসরাইলে অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম জার্মানি। দেশটি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কথা বলাও বন্ধ করতে কঠোর ব্যবস্থা নিয়েছে।

২০২৪ সালে পাঁচ শতাধিক আন্তর্জাতিক শিল্পী, চলচ্চিত্র নির্মাতা, লেখক ও সাংস্কৃতিক কর্মী জার্মানির অর্থায়নে পরিচালিত সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ বন্ধ করার আহ্বান জানান। তারা একে ‘ম্যাকার্থিবাদী নীতি’ হিসেবে বর্ণনা করেন যা ‘মতপ্রকাশের স্বাধীনতা, বিশেষ করে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশকে দমন করে।’