NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

টি-টোয়েন্টি বিশ্বকাপ সবার আগে সুপার এইটে দ.আফ্রিকা


খবর   প্রকাশিত:  ১৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ সবার আগে সুপার এইটে দ.আফ্রিকা

সবার আগে সুপার এইটে খেলা নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান ১০ম আসরের ২৪তম ম্যাচে নিউজিল্যান্ডকে পরাজিত করে প্রোটিয়ারা। 

আজ শনিবার ৭ উইকেটের জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ডি গ্রুপ থেকে সুপার এইটে উঠে গেল দক্ষিণ আফ্রিকা।

শনিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে  নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন মার্ক চাপম্যান। ৩২ রান করেন ড্যারেল মিচেল।

টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক মার্করামের ৮৬ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ১৭ বল আগেই ৭ উইকেটের বিশাল জয় পায় দক্ষিণ আফ্রিকা। দলের জয়ে ৪৪ বলে ৮টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৮৬ রানের ইনিংস খেলেন মার্করাম। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজকের ম্যাচে দুই দল রেকর্ড সর্বোচ্চ ৩৫৩ রান করে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আরও একটি রেকর্ড হয়। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনিকে ছাড়িয়ে রেকর্ড ৩৩টি ডিসমিসালের মালিক হন।