NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ নিয়ে যা জানালো ইসি


খবর   প্রকাশিত:  ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০২ পিএম

নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ নিয়ে যা জানালো ইসি

রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে হার্ডকপি আকারে চূড়ান্ত ফলাফলের শিট বিশেষ বার্তাবাহকের মাধ্যমে পাঠানো হবে। সব আসনের চূড়ান্ত কাগজপত্র হাতে পাওয়ার পর যাচাই-বাছাই শেষে একযোগে গেজেট প্রকাশ করা হবে। আলাদাভাবে কোনো আসনের গেজেট প্রকাশ করা হবে না। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসির অতিরিক্ত সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, মোট ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-এর দুটি আসনের ফলাফল ঘোষণা করা হয়নি। ফলে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে। ওই দুই আসনের সংসদ নির্বাচনের ফল শতাংশের হিসাবে অন্তর্ভুক্ত না থাকলেও গণভোটের ভোটের হার গণনায় সেগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এ কারণেই দুই ভোটের শতাংশে সামান্য পার্থক্য দেখা গেছে।

অতিরিক্ত সচিব আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।

কমিশন জানিয়েছে, বিস্তারিত পরিসংখ্যান ও শতকরা বিশ্লেষণ পরে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

নির্বাচিত সংসদ সদস্যদের কে শপথ পড়াবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ সদস্যদের শপথ গ্রহণ সংক্রান্ত বিষয়ে এই মুহূর্তে মন্তব্য করার এখতিয়ার কমিশনের নেই।

কমিশনের ভাষ্য, সব তথ্য পুনরায় মিলিয়ে শতভাগ নিশ্চিত হয়েই চূড়ান্ত ফলাফল ও গেজেট প্রকাশ করা হবে।