NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

কারা জিতলেন চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসবের পুরস্কার?


খবর   প্রকাশিত:  ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

কারা জিতলেন চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসবের পুরস্কার?

শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছয় দিন ধরে চলা বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’। চলচ্চিত্রপ্রেমীদের প্রাণের এই আয়োজনে নতুন নির্মাতা থেকে শুরু করে অভিজ্ঞ পরিচালকদের কাজ এক মঞ্চে জায়গা করে নেয়। সমাপনী দিনে জমকালো পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক পর্দা নামে।

এবারের আসরের সর্বোচ্চ সম্মাননা ‘হীরালাল সেন পদক’ অর্জন করেছে তরুণ নির্মাতা আকাশ হকের সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

একই সঙ্গে ছবিটি সেরা চিত্রনাট্য পুরস্কারও জিতে নেয়। 

 

রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলচ্চিত্র সমালোচক বিধান বিবেরু নির্মাতা আকাশ হকের হাতে হীরালাল সেন পদক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ডক ল্যাবের পরিচালক তারেক আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মডারেটর অধ্যাপক হাবিবা রহমানসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা।

সর্বোচ্চ পুরস্কার না পেলেও এবারের উৎসবে সবচেয়ে আলোচিত সাফল্য পেয়েছে তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘উৎসব’।

ছবিটি একাই অর্জন করেছে সেরা নির্মাতা, সেরা চিত্রগ্রহণ, সেরা সম্পাদনা ও সেরা শব্দশৈলী—মোট চারটি গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার। একাধিক স্বীকৃতি পাওয়ায় দর্শক ও সমালোচকদের কাছে ‘উৎসব’ উৎসবের অন্যতম সফল চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।

 

গত ৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে শুরু হওয়া এই উৎসবে নতুন ও পুরোনো মিলিয়ে প্রদর্শিত হয় ২০টি পূর্ণদৈর্ঘ্য এবং তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ভাষা আন্দোলনের চেতনায় প্রতিবছর আয়োজিত এই উৎসবটি চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়েছে।

 

এবারের উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় আহমেদ হাসান পরিচালিত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। উৎসবজুড়ে দেশের চলচ্চিত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ ও সমসাময়িক নানা সিনেমা প্রদর্শিত হয়। 

সমাপনী দিনে দেখানো হয় তিনটি পূর্ণদৈর্ঘ্য ও তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কলকাতার নির্মাতা জয়ব্রত দাশ পরিচালিত ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ ছিল এবারের উৎসবের সমাপনী চলচ্চিত্র।