NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

পুরান ঢাকার অলিগলিতে মার্কিন রাষ্ট্রদূত, উপভোগ করলেন চা-বিরিয়ানি


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

পুরান ঢাকার অলিগলিতে মার্কিন রাষ্ট্রদূত, উপভোগ করলেন চা-বিরিয়ানি

রিকশায় চড়ে পুরান ঢাকার অলিগলিতে ঘুরেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার স্ত্রী। এ সময় তারা সেখানকার ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন এবং স্থানীয় খাবারের স্বাদ নিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের পুরান ঢাকা সফরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

ভিডিওতে দেখা যায়, লালবাগ কেল্লার সামনে থেকে স্ত্রী ডিয়ানকে সঙ্গে নিয়ে রিকশায় চড়ে তিনি এলাকার বিভিন্ন স্থান ঘুরে দেখছেন।

 

ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “শুভ দিন। আমি ব্রেন্ট ক্রিস্টেনসেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। আজ আমি পুরান ঢাকায় এসেছি। ২০২১ সালে আমার পূর্বসূরি রাষ্ট্রদূত আর্ল মিলার এই স্থানকে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ‘অ্যাম্বাসাডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন-এর জন্য মনোনীত করেছিলেন।

এটি সংরক্ষণ কার্যক্রমের একটি চমৎকার উদাহরণ।”

 

 

লালবাগ কেল্লার সংস্কার কাজে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এখানে অসাধারণ কাজ হয়েছে। কয়েক বছর আগে যেভাবে দেখেছিলেন, এখন তার সঙ্গে কোনো মিল নেই।

তিনি জানান, ঘুরে দেখার সময় বুঝতে পারেন যে, আগে একবার এখানে এলেও তা মনে পড়েনি।

আবার ফিরে এসে উষ্ণ আতিথেয়তা পেয়ে তিনি আনন্দিত।

 

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার স্ত্রী পুরান ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ উপভোগ করেন। তাদের সফর শুরু হয় লালবাগ কেল্লার হাম্মামখানা পরিদর্শনের মধ্য দিয়ে, যা যুক্তরাষ্ট্রের সহায়তায় সংরক্ষণ ও সংস্কার করা হয়েছে।


 

এ ছাড়া তিনি সপ্তদশ শতাব্দীর ঐতিহাসিক হোসেনি দালান পরিদর্শন করেন এবং পুরান ঢাকার ব্যস্ত গলিপথে ঘুরে বেড়ান। সফরের একপর্যায়ে তারা উপভোগ করেন পুরান ঢাকার বিখ্যাত মসলা চা ও সুস্বাদু বিরিয়ানি।