NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

নতুন অভিযোগে ফের গ্রেপ্তার নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

নতুন অভিযোগে ফের গ্রেপ্তার নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলে

নরওয়ের ক্রাউন প্রিন্সেসের (যুবরাজ্ঞী) বড় ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে ছুরি হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। হোইবির বিরুদ্ধে ধর্ষণ মামলার বিচার শুরুর ঠিক কয়েক দিন আগে নতুন এই অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। অসলোতে স্থানীয় সময় আজ মঙ্গলবার তার বিচার শুরুর কথা রয়েছে।

নরওয়ের পুলিশ মারিয়াস হোইবিকে চার সপ্তাহের জন্য রিমান্ডে পাঠিয়েছে।

ওসলো পুলিশ জানিয়েছে, শারীরিক হামলা, ছুরি দেখিয়ে হুমকি দেওয়া এবং আদালতের জারি করা নিষেধাজ্ঞা (রেস্ট্রেইনিং অর্ডার) ভঙ্গের অভিযোগে রবিবার সন্ধ্যায় ২৯ বছর বয়সী হোইবিকে গ্রেপ্তার করা হয়ছে।

 

আবারও অপরাধ করার ঝুঁকি রয়েছে বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মারিয়াস বোর্গ হোইবির বিরুদ্ধে মোট ৩৮টি অভিযোগ রয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে চারটি ধর্ষণের মামলা, সাবেক সঙ্গীর ওপর পারিবারিক সহিংসতা এবং একাধিক নারীর অজান্তে ও অনুমতি ছাড়া অবৈধভাবে ভিডিও ধারণের অভিযোগ।

 

২৯ বছর বয়সী হোইবি নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে-ম্যারিটের ছেলে এবং সিংহাসনের উত্তরসূরি ক্রাউন প্রিন্স হাকনের সৎ ছেলে। মামলার বিচার মঙ্গলবার ওসলোতে শুরু হওয়ার কথা এবং তা প্রায় সাত সপ্তাহ চলবে। তবে হোইবি ধর্ষণসহ গুরুতর অভিযোগগুলো অস্বীকার করেছেন।

পুলিশ পুনরায় অপরাধ সংঘটনের আশঙ্কায় তার জন্য চার সপ্তাহের কারাদণ্ডের আবেদন করেছে।

ওসলো জেলা আদালত জানিয়েছে, প্রসিকিউশন বা আদালতের নতুন সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অথবা আগামী ২ মার্চ পর্যন্ত তাকে রিমান্ডে রাখা হবে। ওসলো পুলিশের প্রসিকিউটর আন্দ্রেয়াস ক্রুশেভস্কি বলেন,  ‘শারীরিক ক্ষতি, ছুরি ব্যবহার করে হুমকি এবং নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে মারিউস বর্গ হোইবিকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

যখন ক্রাউন প্রিন্সেস মেটে-মারিট নিজেও যুক্তরাষ্ট্রের প্রকাশিত জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথির কারণে সমালোচনার মুখে তখনই হোইবির গ্রেপ্তারের ঘটনা ঘটল। ওই নথিতে প্রায় এক হাজারবার তার নাম উল্লেখ রয়েছে। জানা গেছে, ক্রাউন প্রিন্সেস মেটে–ম্যারিট ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে টানা তিন বছর যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক প্রয়াত জেফরি এপস্টেইনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।

 

শনিবার এক বিবৃতিতে ক্রাউন প্রিন্সেস বলেন,  ‘এই নথিগুলো আমার ভুল বিচক্ষণতার প্রমাণ। এপস্টিনের সঙ্গে যেকোনো যোগাযোগের জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। এটি অত্যন্ত লজ্জাজনক।’ 

নরওয়ের জনপ্রিয় ট্যাবলয়েড ভিজির সাংবাদিক শাজিয়া মাজিদ বলেন, এই ইমেইল ও তথ্য প্রকাশ ‘সবচেয়ে খারাপ সময়ে’ হয়েছে। তার মতে, ‘মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা রয়েছে। রাজতন্ত্র নিঃসন্দেহে একটি গুরুতর সংকটের মুখে।’ তবে তিনি আশা করছেন  ৮৮ বছর বয়সী রাজা হ্যারাল্ড পঞ্চম, রানী সোনজা এবং ক্রাউন প্রিন্স হাকনের ‘পাশে’  থাকবে জনসাধারণ ।

এই পরিস্থিতিতে মঙ্গলবার নরওয়ের সংসদে রাজতন্ত্র বাতিল করে প্রজাতন্ত্র গঠনের প্রস্তাব নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে। যদিও প্রস্তাবটি পাশ হওয়ার সম্ভাবনা কম, তবে আগের তুলনায় বেশি সমর্থন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

‘নরওয়ে অ্যাজ আ রিপাবলিক’ সংগঠনের নেতা ক্রেগ আন-স্টকডেল বলেন, ‘এপস্টিন ইমেইলগুলো রাজতন্ত্রের প্রতি মানুষের আস্থা ভেঙে দিয়েছে। সাধারণ মানুষের মধ্যে রাজপরিবারের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমেছে।’

নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে বলেছেন, নথিতে যাদের নাম এসেছে, তাদের উচিত প্রকৃত ঘটনা সম্পর্কে স্বচ্ছভাবে কথা বলা। তিনি বলেন, ‘ক্রাউন প্রিন্সেস নিজেই স্বীকার করেছেন, তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, আমি সেটির সঙ্গে একমত।’

তিনি আরো বলেন, নথিতে কারো নাম থাকা মানেই অপরাধ প্রমাণিত, এমন  নয়। এদিকে এপস্টিন-সংক্রান্ত নথিতে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থরবিয়র্ন ইয়াগলান্ডের নামও উঠে এসেছে।

২০১৩-১৪ সালে তিনি এপস্টিনের দ্বীপে পারিবারিক সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন বলে ইমেইলে উল্লেখ রয়েছে। তবে তিনি জানান, সেই সফর করা হয়নি।