NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

‘রাক্ষস’-এর খলনায়ক রাঘব নাকি শাতাফ ফিগার?


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

‘রাক্ষস’-এর খলনায়ক রাঘব নাকি শাতাফ ফিগার?

আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘রাক্ষস’-এর শুটিং ঘিরে এখন ব্যস্ত পুরো টিম। গত মাসের শুরুতেই সিনেমার শুটিং ইউনিট পাড়ি জমায় শ্রীলঙ্কায়। উৎসবকে সামনে রেখে টানা শিডিউলে চলছে দৃশ্যধারণ, আর এর মধ্যেই সামনে এলো গুরুত্বপূর্ণ এক তথ্য—কে হচ্ছেন সিনেমাটির খলনায়ক?

এর আগে কালের কণ্ঠ জানিয়েছিল, ‘রাক্ষস’-এ খলনায়কের চরিত্রে বলিউডের কোনো অভিনেতাকে দেখা যেতে পারে। তবে সে সময় পরিচালক বা প্রযোজনা টিমের কেউই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।

 

 

তখন শোনা গিয়েছিল, বলিউড অভিনেতা রাঘব জুয়েল, শাতাফ ফিগার এবং দক্ষিণ ভারতের এক অভিনেতার সঙ্গে কথা চলছিল।

Exclusive: Raghav Juyal spills the beans on transitioning from a criminal  to a cop in Gyaarah Gyaarah - Masala.com

এবার ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, সেই জল্পনার অবসান ঘটেছে। ইতিমধ্যে সিনেমাটির খলনায়ক শুটিংয়ে অংশ নিয়ে তাঁর কাজ শেষ করেছেন। তবে পরিচালক টিমের কেউই এ নিয়ে কথা বলতে চাচ্ছেন না, রাঘব নাকি শাতাফ- কে হচ্ছেন তা নিয়েও স্পষ্ট করছেন না।

 

তবে  একাধিক সূত্র নিশ্চিত করেছে, ‘রাক্ষস’–এ খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শাতাফ ফিগার। এর আগে তিনি হলিউড ও বলিউডের একাধিক আলোচিত সিনেমা যেমন—‘এক্সট্রাকশন’, ‘শেরশাহ’ ও ‘ভুল ভুলাইয়া থ্রি’–তে অভিনয় করেছেন।

No photo description available.

জানা গেছে, সিনেমাটির প্রায় ৯০ শতাংশ শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যেই শ্রীলঙ্কা শিডিউল শেষ করে দেশে ফেরার কথা রয়েছে টিমের।

এরপর ঢাকায় বাকি অংশের শুটিং সম্পন্ন করা হবে।

 

রোমান্টিক-অ্যাকশন ঘরানার এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ‘লিটল মিস ক্যাওস’ খ্যাত অভিনেত্রী সাদনিমা বিনতে নোমানকে।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে।