NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী ইরান


খবর   প্রকাশিত:  ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:০২ এএম

>
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী ইরান

ইরান সরকার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত মনসুর চাভোশি।

রোববার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানান ইরানের নতুন রাষ্ট্রদূত।  

প্রতিমন্ত্রী বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ায় মনসুরকে অভিনন্দন জানান। তিনি রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশে দায়িত্ব পালনের সময় রাষ্ট্রদূতকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে। 

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ইরান দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক ফোরামে চমৎকার সম্পর্ক উপভোগ করছে। বাংলাদেশ ও ইরানের জনগণের মধ্যে রয়েছে দৃঢ় ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি চিকিৎসা, খাদ্য প্রক্রিয়াকরণ, আইসিটি এবং জ্বালানি খাতে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

ইরানের রাষ্ট্রদূত বলেন, ইরান সরকার বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে আন্তরিক। বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, দু’দেশের জনগণের পারস্পরিক স্বার্থে চিকিৎসা, প্রকৌশল ও জ্বালানি খাতে ইরান বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত।

প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ইরানের বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের অব্যাহত অর্থনৈতিক সাফল্য এবং সামাজিক উন্নয়নে ইস্যুতে প্রশংসা করেন।