NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

মায়েরা ১১ দলের কাছে নিজেদের নিরাপদ মনে করেন : জামায়াত আমির


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

মায়েরা ১১ দলের কাছে নিজেদের নিরাপদ মনে করেন : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনজোয়ার এভাবে আটকানো যাবে না। আজকে মায়েরা তাদের ইজ্জতের ওয়ারেন্টি হিসেবে তারা মনে করেন আমরা যারা এগারো দল, এখানেই তারা নিরাপদ। এ কথা তো আমার নয়, আমার মায়েদের। এখন মায়েরা এ কথা বলেন কেন এটা তাদের দোষ!

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা চট্টগ্রাম বন্দর হাই স্কুল মাঠে নগর জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

জামায়াত আমির বলেন, জুলাইকে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল, জুলাইকে যারা স্বীকৃতি দেয়নি তাদের তরুণ সমাজ ইতিমধ্যে একটা বার্তা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এ তরুণ ছাত্র সমাজ জানিয়ে দিয়েছে যে, তারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, মামলাবাজ, স্ট্যান্ড দখলকারী এবং নারীদের ইজ্জত হরণকারীতে তারা লালকার্ড দেখিয়ে দিয়েছে। এরপর নির্বাচনগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে ভয়ে।

যুবকদের উদ্দেশে তিনি বলেন, এ যুব সমাজ কারো কাছে গিয়ে ভিক্ষা চায়নি।

দাবি জানায়নি যে, আমাদেরকে বেকার ভাতা দেবে কি না? তারা বলেছে আমাদের হাতে কাজ দাও। কাজ করতে চাই, দেশ গড়তে চাই। আমরা কথা দিচ্ছি যুবসমাজ, আমরা বেকার ভাতা দিয়ে তোমাদের অসম্মানিত করব না। তোমাদের শিক্ষা, প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলব।

 

ডা. শফিকুর বলেন, এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। এই জন্মভূমির প্রতি ইঞ্চি মাটির পাহারাদারি করা আমাদের দায়িত্ব। এর আধা ইঞ্চি মাটিও আমরা কাউকে দেব না। জুলাইযোদ্ধারা বলেছিল, জীবন দেব, জুলাই দেব না। আমরা তাদের সঙ্গে সুর মিলিয়ে বলতেছি, জীবন দেব, মাটি দেব না।

কোনো আধিপত্যবাদ আর বাংলাদেশে মানা হবে না। বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমাদের যুবসমাজ, তারা প্রমাণ করেছে দেশের যে কোনো মর্যাদা রক্ষায় তারা বুক চেতিয়ে লড়াই করতে সর্বদা প্রস্তুত।

 

জামায়াতের আমির বলেন, আমি জায়ামাতে ইসলামীর বিজয় চাই না, এদেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই। ১৮ কোটি মানুষের মুক্তি যেদিন আসবে, সেদিন আমাদের কাজের সফলতা। সবাইকে মুক্তির মিছিলে থাকার ওয়াদা করিয়ে তিনি বক্তব্য শেষ করেন এবং হ্যাঁ ভোট এবং ১১ দলের জন্য ভোট প্রার্থনা করেন। তিনি ‘না’ ভোট থেকে ‘হ্যাঁ’ ভোটে আসার ইঙ্গিত দিয়ে বলেন— ঠ্যালার নাম বাবাজি। ঠ্যালা খেয়ে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে আসছে। 

জামায়াতের নগর আমির নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, আহছান উল্লাহ এনসিপির মাহমুদা মিতু, জোবাইরুল আরিফসহ ১১ দলে নেতৃবৃন্দ বক্তব্য দেন। সমাবেশে ডা. শফিকুর রহমান চট্টগ্রাম নগরের বিভিন্ন আসনের জামায়াতসহ ১১ দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এর আগে দিনি লোহাগাড়া ও সীতাকুণ্ডে সমাবেশে বক্তব্য দেন। সেখানেও দক্ষিণ ও উত্তর জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। চট্টগ্রাম আসার আগে তিনি কক্সবাজারে দুটি সমাবেশে বক্তব্য দেন।