NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

আটলান্টিক সিটিতে বিএএসজের শীতবস্ত্র বিতরণ


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

আটলান্টিক সিটিতে বিএএসজের শীতবস্ত্র বিতরণ

সুব্রত চৌধুরী- নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজে) উদ্যোগে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সিটির বিভিন্ন কমিউনিটির মানুষের মাঝে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিনামূল্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
মানবিক সমাজ গড়ার লক্ষ্যেই এই প্রয়াস বলে জানান বিএএসজের কর্মকর্তারা।কমিউনিটির মানবিক বোধসম্পন্ন মানুষদের এধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার জন্য তাঁরা সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
ভবিষ্যতেও তাদের এধরনের মহতি কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন শাহরিয়ার আহমেদ, বেলাল উদ্দিন, মনিরুজ্জামান মনির, মোমিনুল হক মামুন, মোঃ শাহ মাহমুদ, রফিকুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ। বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।