NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

চীনে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাবেন ব্রিটিশ নাগরিকরা


খবর   প্রকাশিত:  ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

চীনে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাবেন ব্রিটিশ নাগরিকরা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সফরকালে বৃহস্পতিবার চীন ব্রিটিশ নাগরিকদের জন্য কিছু ক্ষেত্রে ভিসামুক্ত ভ্রমণের নিয়ম শিথিল করতে সম্মত হয়েছে। লন্ডন আশা করছে, এই অংশীদারিমূলক চুক্তি যুক্তরাজ্যের সেবা খাত সম্প্রসারণে সহায়তা করবে।

স্টারমার বলেন, ৩০ দিনের কম সময়ের জন্য ভ্রমণ করলে ব্রিটিশ নাগরিকরা ভিসা ছাড়াই চীন সফর করতে পারবেন। তিনি শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর একে ব্যবসার জন্য ইতিবাচক সাফল্য হিসেবে তুলে ধরেন।

 

স্টারমারের এক বিবৃতিতে বলা হয়, কম্পানিগুলো ‘চীনে তাদের কার্যক্রম বিস্তারের উপায় খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছিল’ এবং ভিসামুক্ত ভ্রমণ সে বাজারে সম্প্রসারণ সহজ করবে, যার ফলে নিজ দেশে কর্মসংস্থান বাড়বে।

যুক্তরাজ্যের তুলনামূলকভাবে ধীরগতির অর্থনীতিতে প্রবৃদ্ধি সঞ্চার করা তার চার দিনের সফরের প্রধান লক্ষ্যগুলোর একটি।

যুক্তরাজ্য যাকে ‘নতুন অংশীদারি’ হিসেবে উল্লেখ করেছে, তার অংশ হিসেবে দুই দেশ একটি সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায়ও সম্মত হয়েছে, যা ভবিষ্যতে দ্বিপক্ষীয় সেবা চুক্তির পথ সুগম করতে পারে এবং চীনে ব্যবসা করা ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোর জন্য আরো সহায়ক হবে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যের অর্থনীতি মূলত বৃহৎ সেবা খাতের ওপর নির্ভরশীল এবং এই অংশীদারির মাধ্যমে স্বাস্থ্যসেবা, আর্থিক ও পেশাদার সেবা, আইনগত সেবা, শিক্ষা ও দক্ষতা খাতে সংযোগ জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।

 

এতে আরো বলা হয়, যুক্তরাজ্য প্রতিবছর চীনে প্রায় ১৩ বিলিয়ন পাউন্ড মূল্যের সেবা রপ্তানি করে এবং চীন থেকে চাহিদা ক্রমেই বাড়ছে।