NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

নিষেধাজ্ঞার কবলে সেনেগাল ও মরক্কোর কোচ-খেলোয়াড়রা, বড় অঙ্কের জরিমানা


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

নিষেধাজ্ঞার কবলে সেনেগাল ও মরক্কোর কোচ-খেলোয়াড়রা, বড় অঙ্কের জরিমানা

আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) মরক্কোর বিপক্ষে নাটকীয় ফাইনাল জয়ের ১০ দিনের মাথায় বড় শাস্তি পেয়েছেন সেনেগালের কোচ পেপ থিয়াও। একই সঙ্গে দুই দলের খেলোয়াড় ও ফেডারেশনকে জরিমানা ও নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে। 

কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (কাফ) আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ফাইনালে খেলোয়াড়দের মাঠ ছেড়ে যেতে বলার ঘটনাকে খেলার সঙ্গে সাংঘর্ষিক আচরণ হিসেবে উল্লেখ করে থিয়াওকে ১ লাখ ডলার জরিমানা ও  পাঁচ ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ ছাড়া ১৪ মিনিট ম্যাচ বন্ধ থাকার ঘটনা ও উভয় দলের আচরণের কারণে আরো শাস্তি দিয়েছে কাফ।

সেনেগালের ফুটবল ফেডারেশনকে ৬ লাখ ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

 

ফাইনালে রেফারির সঙ্গে আনস্পোর্টিং আচরণের দায়ে সেনেগালের দুই ফুটবলার ইলিমান নিদায়ে ও ইসমাইলিয়া সারকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

অন্যদিকে মরক্কোর বিরুদ্ধে ম্যাচের ফল নিজেদের পক্ষে ফিরিয়ে আনতে আবেদন করেছিল, তবে কাফ তা বাতিল করেছে। তবু ম্যাচজুড়ে বল বয়দের আচরণ, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) কাছে গিয়ে ফুটবলার ও স্টাফদের আচরণ, এবং দর্শকদের লেজার ব্যবহারকে অনুপযুক্ত জানিয়ে মরক্কোর ফুটবল ফেডারেশনকে ৩ লাখ ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

 

মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমিকে ২ ম্যাচ এবং ইসমাইল সাইবারিকে ৩ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

রাবাতে ১৯ জানুয়ারি আফকন ফাইনালে একটি গোল বাতিল ও মরক্কোর পেনাল্টি পাওয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে সেনেগালের কোচ থিয়াও নিজের খেলোয়াড়দের মাঠ ছেড়ে যেতে বলেন। এরপর খেলা প্রায় ১৪ মিনিট বন্ধ থাকে।

পেনাল্টি থেকে গোল করতে পারেননি মরক্কোর ব্রাহিম দিয়াজ।

অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে গোল করে সেনেগালের পেপ গুইয়ে দলকে দ্বিতীয় আফকন শিরোপা এনে দেন।