NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

অনিশ্চিত ভারত-পাকিস্তান ম্যাচ কেন্দ্র করে শ্রীলঙ্কায় এলিট বাহিনী মোতায়েন


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

অনিশ্চিত ভারত-পাকিস্তান ম্যাচ কেন্দ্র করে শ্রীলঙ্কায় এলিট বাহিনী মোতায়েন

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান অংশ নেবে কি না, তা এখনো অনিশ্চিত। এমনকি বিশ্বকাপে খেললেও তারা ভারত ম্যাচ বয়কট করতে পারে চলছে এমন গুঞ্জন। এসব অনিশ্চয়তার মাঝেই ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে।

ভারত ও পাকিস্তানের ‘এ’ গ্রুপের ম্যাচ বিশ্বকাপের সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা।

এই ম্যাচের নিরাপত্তা জোরদার করতে শ্রীলঙ্কা এলিট সশস্ত্র বাহিনী মোতায়েন করবে।

 

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনিল কুমারা গামাগে বুধবার রাতে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজন করার ওপর শ্রীলঙ্কা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং ভারত-পাকিস্তানের ম্যাচগুলোতে বিশেষ নজর রাখা হচ্ছে।’

পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা জানান, সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত এলিট কমান্ডো ইউনিটগুলোই বিশ্বকাপের অংশগ্রহণকারী দলের নিরাপত্তায় মোতায়েন করা হবে। 

এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিমানবন্দর থেকে বের হওয়া থেকে আবার বিমানে ওঠা পর্যন্ত তাদের সশস্ত্র নিরাপত্তার আওতায় রাখা হবে।