NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

মায়ানমারের স্ক্যাম মাফিয়ার ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিল চীন


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

মায়ানমারের স্ক্যাম মাফিয়ার ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিল চীন

মায়ানমারে প্রতারণা কেন্দ্র পরিচালনাকারী একটি কুখ্যাত পরিবারের ১১ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য বলা হয়েছে।

ঝেজিয়াং প্রদেশের একটি আদালত সেপ্টেম্বর মাসে হত্যা, অবৈধ আটক, জালিয়াতি এবং জুয়ার আড্ডা পরিচালনাসহ একাধিক গুরুতর অপরাধে মিং পরিবারের সদস্যদের এই সাজা প্রদান করে। 

চীন সীমান্তসংলগ্ন মায়ানমারের ঘুমন্ত শহর লাউকাইং নিয়ন্ত্রণকারী কয়েকটি গোষ্ঠীর মধ্যে মিং পরিবার অন্যতম ছিল।

তাদের শাসনামলে একসময়ের দরিদ্র ও অবহেলিত এই অঞ্চলটি ক্যাসিনো ও রেড-লাইট এলাকার ঝলমলে কেন্দ্রে পরিণত হয়। কিন্তু তাদের প্রতারণার সাম্রাজ্য ২০২৩ সালে ভেঙে পড়ে, যখন মায়ানমার কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তার করে চীনের কাছে হস্তান্তর করে। 

 

আদালতের মতে, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে তাদের প্রতারণামূলক কার্যক্রম এবং জুয়ার আড্ডা থেকে ১০ বিলিয়ন ইউয়ান (১.৪ বিলিয়ন ডলার)-এরও বেশি আয় হয়েছিল।

আদালত জানিয়েছেন, তাদের অপরাধের ফলে ১৪ জন চীনা নাগরিকের মৃত্যু এবং আরো অনেকে আহত হয়েছেন।