NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

করোনাকালে অনলাইনে ১ হাজার ৬০০ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:২৯ এএম

>
করোনাকালে অনলাইনে ১ হাজার ৬০০ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে ১ হাজার ৬০০টি বৈঠকে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানমের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি সংসদে এ তথ্য জানান।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সবাই শুনলে অবাক হয়ে যাবেন। বিগত দুটি বছরে বিশ্বের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী। উনি দুই বছরে ১ হাজার ৬০০টি ডিজিটাল বৈঠকে উপস্থিত থেকেছেন। মন্ত্রিসভা, একনেক, রাজনৈতিক এবং জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে এসব বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। তার দিকনির্দেশনার ফলে সঠিক সমন্বয়ের কারণে করোনা মোকাবিলায় আমরা বিশ্বের ৫ম স্থানে আছি।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন না করলে করোনাকালে গত দুই বছরে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক কার্যক্রম, বাণিজ্যিক কার্যক্রম এমনকি বিচারিক কার্যক্রম করা সম্ভব হতো না। ২০১৮ সালে চালু হওয়া ‘৩৩৩’ সেবার মাধ্যমে করোনা কালে সময়ে শেখ হাসিনার আহ্বানে কর্মহীন, নিম্নবিত্ত মানুষদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। ৩৩৩ কলসেন্টার না থাকলে আমাদের ডক্টর স্কুল তৈরি করা, টেলিমেডিসিন সেবা প্রদান ও খাদ্য সহায়তা দেওয়া দুরুহ হয়ে যেতো।