NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

কলকাতার অদ্রিজা বিয়ে করছেন দক্ষিণী পাত্রকে


খবর   প্রকাশিত:  ২৮ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

কলকাতার অদ্রিজা বিয়ে করছেন দক্ষিণী পাত্রকে

কলকাতার অভিনেত্রী অদ্রিজা রায় প্রেম করছেন, এমন কথা প্রায়ই শোনা যেত। এবার সেই খবরের সত্যতা জানান দিলেন, ভালোবাসার মানুষের সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী। পাত্র ভিগনেশ আইয়ার। দক্ষিণী পরিবারের বৌ হতে চলেছেন অদ্রিজা।

 

 

গত রবিবার, ২৫ জানুয়ারি মহারাষ্ট্রের এক গ্রামে ভিগনেশের ফার্ম হাউসেই আংটিবদলের অনুষ্ঠান হয়েছে। দক্ষিণ ভারতীয় আচার-নিয়ম মেনেই বাগদানের অনুষ্ঠান হয়েছে।

 

পাত্র তো বটেই, পাত্রীও সেজেছিলেন দক্ষিণী ধাঁচে। শোনা গেছে, পাত্র ইন্ডাস্ট্রির কেউ নন।

অদ্রিজার হবু স্বামী পেশায় এক সংস্থার ডিরেক্টর পদে কর্মরত। অদ্রিজা যে প্রেম করছেন, মাঝে তেমন গুঞ্জন শোনা গিয়েছিল। তবে কখনোই নিজের মুখে কিছু জানাননি তিনি।

 

 

একেবারেই ঘরোয়া পরিবেশে আত্মীয়-স্বজন এবং কাছের বন্ধুদের নিয়ে সম্পন্ন হয়েছে শুভকাজ।

অদ্রিজার সঙ্গে তাঁর হবু বরের আলাপ নাকি এক বন্ধুর মাধ্যমে। বন্ধুর পার্টিতে দেখা হয় দুজনের। দেখা হওয়ার পরেই নাকি একে-অপরের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। বাগদান হলেও, কবে বিয়ের পিঁড়িতে বসবেন দুজনে, সেটা জানা যায়নি।

 

 

কলকাতা ছেড়ে মুম্বাই ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন অভিনেত্রী অদ্রিজা রায়।

হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’-তে মুখ্যচরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী। ‘রাহি’ চরিত্রটি প্রশংসা পেয়েছে দর্শকের। এ বার জীবনের নতুন অধ্যায় পা রাখলেন অভিনেত্রী।