NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

শো চলাকালীন জোরপূর্বক স্টেজ থেকে নামিয়ে মিমিকে হেনস্তা


খবর   প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

শো চলাকালীন জোরপূর্বক স্টেজ থেকে নামিয়ে মিমিকে হেনস্তা

ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁয় একটি অনুষ্ঠানে গিয়ে অপমান ও হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। 

অভিযোগ, নির্ধারিত সময়ের কিছুটা পরে অনুষ্ঠানে পৌঁছানোর কারণে শো চলাকালীনই তাঁকে জোর করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় এবং তাকে হেনস্তা করা হয়।

পুরো ঘটনার কথা মিমি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করেন। পাশাপাশি বনগাঁ থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

 

ইনস্টাগ্রাম স্টোরিতে মিমি লেখেন, ‘মঞ্চে অসম্মান কখনো বরদাশত করার মতো নয়।’ 

তাঁর অভিযোগ, রবিবার (২৫ জানুয়ারি) বনগাঁর নয়া গোপাল গুঞ্জ যুব সংঘে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি প্রায় এক ঘণ্টা দেরিতে পৌঁছান। এরপর মঞ্চে ওঠার পর দর্শকদের সঙ্গে কথা বলা ও পারফরম্যান্স শুরু করলেও আচমকাই তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়।

 

অভিনেত্রীর দাবি, দেরিতে আসার প্রশ্ন তুলে তাঁকে আর পারফর্ম করতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, যেসব দর্শক তাঁর সঙ্গে ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন, তাঁদেরও সরিয়ে দেওয়া হয়। পুরো বিষয়টি কোনো রকম পূর্বাভাস ছাড়াই ঘটেছে বলে অভিযোগ মিমির।

মিমির বক্তব্য, মঞ্চে এই ধরনের আচরণ অসম্মানজনক এবং এর বিরুদ্ধে এখনই সরব না হলে ভবিষ্যতে এমন ঘটনা চলতেই থাকবে।

 

অন্যদিকে উদ্যোক্তাদের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে, চুক্তি অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে মিমির অনুষ্ঠানে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তিনি পৌঁছান রাত সাড়ে ১১টার পরে। এতে দর্শকদের মধ্যে অসন্তোষ তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই তাঁকে আর পারফর্ম করতে দেওয়া হয়নি বলে দাবি আয়োজকদের।

এ ঘটনায় তনয় শাস্ত্রী নামে এক জ্যোতিষীর নাম উঠে এলেও পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে মিমি চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।