NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ নিউইয়কে তরুন জারিফ এবং জেএসএফ-বাংলাদেশের যোগদান


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ  নিউইয়কে তরুন  জারিফ এবং জেএসএফ-বাংলাদেশের যোগদান

হাকিকুল ইসলাম খোকন,

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরোধিতায় যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার শিক্ষার্থী ও শ্রমিক বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশটির বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বর্ষপূর্তির দিনে তার অভিবাসন দমননীতির বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের এক মার্কিন নাগরিক নারীকে গাড়ি থেকে টেনে নামানো এবং ৩৭ বছর বয়সী রেনে গুডকে গুলি করে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

অনলাইন ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওয়াশিংটনসহ নর্থ ক্যারোলিনার অ্যাশভিলের মতো ছোট শহরগুলোতেও শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষোভকারীরা শহরের প্রধান প্রধান শহরগুলো প্রদক্ষিণ করেন এবং ‘নো আইসিই, নো কেকেকে, নো ফ্যাসিস্ট ইউএসএ’ স্লোগান দেন।

ট্রাম্প প্রশাসন বলেছে, দেশটিতে অবৈধভাবে বসবাসরত লাখ লাখ অভিবাসীকে বহিষ্কারের বিষয়ে ভোটারদের কাছ থেকে তারা ম্যান্ডেট পেয়েছে। সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ও অন্যান্য ফেডারেল সংস্থার কর্মকর্তাদের শক্তি প্রয়োগের বিরোধিতা করছেন অধিকাংশ মার্কিন নাগরিক।

ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘নো হেইট, নো ফিয়ার, রিফিউজিস আর ওয়েলকাম হিয়ার’ স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। একই সময়ে নিউ মেক্সিকোর সান্তা ফেতে হাই স্কুলের শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে রাজ্য ক্যাপিটলে আয়োজিত ‘স্টপ আইসিই টেরর’ সমাবেশে যোগ দেয়।

ইন্ডিভিজিবল ও ৫০৫০১-এর মতো দেশটির বামপন্থী বিভিন্ন সংগঠনের পাশাপাশি শ্রমিক ইউনিয়ন ও তৃণমূল সংগঠন এসব কর্মসূচির আয়োজন করেছে। এসব সংগঠন অভিবাসী আটক কেন্দ্রগুলোর বিরোধিতা করছে।

 

টেক্সাসের এল পাসোর একটি কেন্দ্রে গত ছয় সপ্তাহে আটককৃত তিন অভিবাসীর প্রাণহানির ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিবাসন নীতির বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ দেশটির পশ্চিমাঞ্চলের সান ফ্রান্সিসকো ও সিয়াটলের মতো শহরে ছড়িয়ে পড়েছে। এদিন নিউইয়কের ম‍্যানহাটনে বিক্ষোভে যোগদেন তরুন আসির জারিফ এবং ব‍্যানারসহ যোগদেন জেএসএফ-বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন ।সূত্র : রয়টার্স