NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ২৬, ২০২৬ | ১০ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী কড়া নিরাপত্তার মধ্যেও উত্তাল ফ্রান্স, বিক্ষোভে সংঘর্ষ ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত অধিকার রক্ষায় আইন চান কৃতি শ্যানন গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পসহ বিদেশি নেতাদের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’: ম্যাখোঁ ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে কেন বিতর্কে মেটা ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
Logo
logo

সিলেটকে হারিয়ে বিপিএল ফাইনালে রাজশাহী


খবর   প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

সিলেটকে হারিয়ে বিপিএল ফাইনালে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে উঠে গেল রাজশাহী। বুধবার সিলেট টাইটান্সকে হারিয়ে ফাইনালে উঠে যায় রাজশাহী। শুক্রবার চট্টগ্রামের বিপক্ষে মিরপুরে বিপিএল ফাইনালে মুখোমুখি হবে রাজশাহী।

এদিন মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে রাজশাহী ওয়ারিয়র্স। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান করেন কেন উইলিয়ামসন। 

টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রানের বেশি করতে পারেনি সিলেট।

জয়ের জন্য শেষ ৭ ওভারে ৪০ রান প্রয়োজন ছিল সিলেটের। হাতে ছিল ৬ উইকেট। উইকেটে ছিলেন স্যাম বিলিংস ও আফিফ হোসেন। এরপরও ১২ রানে হেরে যায় তারা।

দুর্দান্ত বোলিং করেছেন বিনুরা ফার্নান্দো। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। পাকিস্তানের শাহিবজাদা ফারহান ক্যাচ নিয়ে গড়েছেন রেকর্ড। বিপিএলে এর আগে কেউ এক ম্যাচে ৫ ক্যাচ নিতে পারেননি।