NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

টিকা সংকটে গাজায় রোগের উচ্চ ঝুঁকিতে শিশুরা


খবর   প্রকাশিত:  ২০ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

টিকা সংকটে গাজায় রোগের উচ্চ ঝুঁকিতে শিশুরা

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করে জানিয়েছে, গাজা উপত্যকায় রোগের ঝুঁকি রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ, তীব্র শীতকালীন আবহাওয়া এবং স্বাস্থ্যব্যবস্থার ধসের কারণে শিশুরা প্রয়োজনীয় টিকা থেকে বঞ্চিত হচ্ছে। ইউএনআরডব্লিউএ সোমবার এমন সতর্ক বার্তা দেয় বলে জানিয়েছে আনাদোলু।

ইউএনআরডব্লিউএর কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি বলেন, সংঘাত শুরুর পর থেকে গাজার শিশুরা প্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় নিয়মিত টিকা থেকে বারবার বঞ্চিত হচ্ছে।

 

এক বিবৃতিতে লাজারিনি বলেন, গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে শিশুরা বারবার তাদের নিরাপদ থাকতে যে টিকাগুলো দরকার, সেগুলো থেকে বঞ্চিত হয়েছে।

তিনি জানান, তীব্র শীতকালীন আবহাওয়া, ঠান্ডা তাপমাত্রা, ভারী বৃষ্টিপাত ও বন্যা এসব আশ্রয়কেন্দ্রে স্বাস্থ্যঝুঁকি আরো বাড়িয়ে দিচ্ছে।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে টিকাদান আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং জোর দিয়ে বলেন যে ইউএনআরডব্লিউএ গাজায় জীবন বাঁচাতে কাজ চালিয়ে যাচ্ছে।

অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু।

এছাড়া ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। এতে গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

 

১০ অক্টোবর শুরু হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী হামলা অব্যাহত রেখেছে; এতে ৪৬৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১,২৮৭ জন আহত হয়েছে।