NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে দোয়া মাহফিল করেছে বন্ধুমহল


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা  মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে দোয়া মাহফিল করেছে বন্ধুমহল

  হাকিকুল ইসলাম খোকন, 

গত মঙ্গলবার,১৩ জানুয়ারি ২০২৬,সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্ক এর বাংগালি অধ্যুষিত জ‍্যাকসন হাইটসের নবান্ন পার্ট হলে সম্প্রতি নিউইয়র্কে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদ এর স্মরণে তার বন্ধুমহলের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক কাজল মাহমুদ এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও রাজনীতিক এবং সমাজসেবক জয়নাল আবেদীনের যৌথ উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল এর পূর্বে বন্ধুমহল এর পক্ষথেকে সৃতিচারন করে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহসভাপতি মহিউদ্দীন দেওয়ান, রাজনৈতিক ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাংবাদিক হেলাল মাহমুদ, ব্রাহ্মণবাড়ীয়া সোসাইটি ইউএসএ”র সভাপতি রানা মোহাম্মদ আয়েস, রাজনৈতিক ও সমাজসেবক সোলায়মান  আলী,রাজনীতিক জীবন সফিক,সমাজসেবক মোস্তাফিজুর রহমান,সমাজসেবক মীর নিজামুল হক,সংগঠক এইচএম ইকবাল প্রমুখ ।অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক লুৎফুর বহমান বাবু,বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস,মোহাম্মদ আলী বাবু,বক্সার সেলিম,আকতার হোসেন কেনেডি,নুর বাবুল,কচি ও পনিরসহ শতাধিক বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক , পেশাজীবী, সাংবাদিক,কলামিস্ট,কবি এবং কমিউনিটির নেতৃবৃন্দ ।দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ এম মাহমুদ । অনুষ্ঠানে বক্তাগণ বলেন, গবন্ধু বৎসল ও পরোপকারী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদ দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিয়ে গভীর উৎকন্ঠার মধ্যে ছিলেন। তিনি খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারতেন।


বক্তারা আরও বলেন, মাসুদ ছিলেন একজন সাদা মনের মানুষ। প্রবাসে থেকেও তিনি দেশের কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। একজন নিরব ও নিরহংকারী সমাজসেবক হিসেবে প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে তাঁর অগ্রণী ভূমিকা প্রবাসীরা চিরদিন স্মরণ রাখবেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানের শেষে মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এবং অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোদে আপ‍্যায়ন করা হয় ।