NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত


খবর   প্রকাশিত:  ১৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত

ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান।

ফক্স নিউজ প্রথম এ খবর প্রকাশ করে, যেখানে পররাষ্ট্র দপ্তরের একটি স্মারকলিপির উদ্ধৃতি দেওয়া হয়। তবে মুখপাত্র এ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই স্থগিতাদেশ ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

 

প্রতিবেদন অনুযায়ী, সোমালিয়া, রাশিয়া, ইরান, আফগানিস্তান, ব্রাজিল, নাইজেরিয়া ও থাইল্যান্ডসহ একাধিক দেশ এর আওতায় পড়ছে।

স্মারকলিপিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে, একই সঙ্গে পররাষ্ট্র দপ্তর তাদের প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করবে। এ বিষয়ে কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, এই স্থগিতাদেশ এসেছে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে পরিচালিত ব্যাপক অভিবাসন দমন অভিযানের প্রেক্ষাপটে।

 

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রে পাবলিক চার্জে পরিণত হতে পারেন—এমন সম্ভাব্য অভিবাসীদের অযোগ্য ঘোষণা করার দীর্ঘদিনের ক্ষমতা পররাষ্ট্র দপ্তর ব্যবহার করবে এবং আমেরিকান জনগণের উদারতার অপব্যবহার রোধ করবে।’

তিনি আরো বলেন, ‘এই ৭৫টি দেশ থেকে অভিবাসন স্থগিত থাকবে, যতক্ষণ না পররাষ্ট্র দপ্তর কল্যাণ ভাতা ও সরকারি সুবিধা গ্রহণের উদ্দেশ্যে বিদেশি নাগরিকদের প্রবেশ ঠেকাতে অভিবাসন প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করে।’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই স্থগিতাদেশ অভিবাসী (ইমিগ্রেন্ট) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, যেমন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের জন্য দেওয়া ভিসা। এটি অ-অভিবাসী(নন ইমিগ্রেন্ট) ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়—যেমন শিক্ষার্থী ও পর্যটন ভিসা।

ফলে চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ দেখতে ভ্রমণের ইচ্ছা থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে না।

 

পূর্ণাঙ্গ তালিকায় রয়েছে: আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, বার্মা, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোট দিভোয়ার, কিউবা, কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।