NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন, মানুষের জন্য না: প্রভা


খবর   প্রকাশিত:  ২২ ডিসেম্বর, ২০২৩, ০৩:০৮ এএম

>
আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন, মানুষের জন্য না: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়ই ছবি শেয়ার করেন, মনের অনুভূতি ফুটিয়ে তোলেন স্ট্যাটাসে। কখনো আবার অনুসারীদের পরামর্শ দেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট তার ক্যাপশনে প্রভা লেখেন, ‘আপনি যতই সরল পথে চলুন, তারপরও কিছু মানুষ আপনার বাঁকা ছায়া নিয়েও সমালোচনা করবে! তাই আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচুন, মানুষের জন্য না।’

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর সেই পোস্টের সঙ্গে ভালোবাসার একটি ইমোজিও জুড়ে দেন। পোস্টে কমেন্ট করে অনেকেই তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

রাজ কামাল নামে একজন লেখেন, ‘সময়ের পথ ধরে জীবন সতত বহমান। কুপমুন্ডক কিছু মানুষ চায় সময়কে বেঁধে রাখতে। উপেক্ষাই হলো তাদের জন্য শাস্তি। আর সৃষ্টিকর্তার সন্তষ্টিই হোক আমাদের পাথেয়। অনেক শুভকামনা ও শুভাশিষ।’

আসিফ আহমেদ চৌধুরী হিমেল নামে আরেকজন লেখেন, ‘অনেক মেয়ে মানুষের জন্য আপনি একটি অনুপ্রেরণার নাম। হারিয়ে যাওয়া কোনো সমাধান নয়। সুন্দর হয়ে বেঁচে থাকাই জীবন।’

উল্লেখ্য, একটা সময় নাটকের নিয়মিত মুখ ছিলেন প্রভা। তবে ব্যক্তিগত জীবনের একটি ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন। সেই ধাক্কা কাটিয়ে সামলে উঠতে তার অনেক সময় লেগেছিল। এখন প্রভাবে খুব কম নাটকেই কাজ করতে দেখা যায় তাকে।