NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

ভেনেজুয়েলা নিয়ে ওয়েব সিরিজের ভবিষ্যদ্বাণী, রূপ নিল বাস্তবে!


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

ভেনেজুয়েলা নিয়ে ওয়েব সিরিজের ভবিষ্যদ্বাণী, রূপ নিল বাস্তবে!

মাঝে মাঝে অনেক সময় কল্পকাহিনি বাস্তব ঘটনাকেও ছাপিয়ে যায়। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জ্যাক রায়ান’-এর একটি দৃশ্য ঘিরে ঠিক এমনই বিস্ময় ছড়িয়েছে নেটদুনিয়ায়। ২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া সিরিজটির দ্বিতীয় সিজনের একটি সংলাপ নতুন করে আলোচনায় এসেছে।

সিরিজে জন ক্রাসিনস্কি অভিনীত চরিত্র জ্যাক রায়ান একদল সিআইএ কর্মকর্তাকে প্রশ্ন করেন—বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সবচেয়ে বড় হুমকি কোন দেশ।

জবাবে এক কর্মকর্তা রাশিয়ার নাম উল্লেখ করেন। এরপর চীনের কথাও উঠে আসে। তখন জ্যাক রায়ান প্রশ্ন তোলেন, ভেনেজুয়েলার কথা কি কেউ ভাবছে? তিনি বলেন, বিপুল তেল, স্বর্ণ ও খনিজ সম্পদ থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠবে।

 

 

এই কাল্পনিক সংলাপের সঙ্গে বাস্তব ঘটনার মিল দেখে বিস্মিত নেটিজেনরা।

কারণ ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেন। এরপর ‘এখন থেকে আমেরিকা ভেনেজুয়েলা চালাবে’—এমন মন্তব্যের সঙ্গে সিরিজের ঘটনার আশ্চর্য মিল খুঁজে পাচ্ছেন অনেকেই।

 

এ বিষয়ে সিরিজটির সহ-নির্মাতা কার্লটন কিউস জানান, তাদের উদ্দেশ্য ছিল একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক থ্রিলার তৈরি করা, ভবিষ্যৎ সম্পর্কে কোনো পূর্বাভাস দেয়া নয়। তবে তিনি স্বীকার করেন, বাস্তব ভূ-রাজনীতি অনেক সময় কল্পনাকেও হার মানিয়ে দেয়।