NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ২৪, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

দেবের সঙ্গে জুটি, যা বললেন শুভশ্রী


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

দেবের সঙ্গে জুটি, যা বললেন শুভশ্রী

টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা 'ধূমকেতু' গত বছর আগস্টে মুক্তি পেয়েছিল। ২০১৫ সালে সিনেমাটির শুটিং হলেও এতদিন নানা কারণে সেটি মুক্তি পায়নি। এরপর শুভশ্রী ও দেবকেও আর একসঙ্গে কোনো সিনেমায় কাজ করতে দেখা যায়নি। তাই প্রায় ১০ বছর পর সেই জুটির সিনেমা সবার মধ্যে অনেকটা প্রত্যাশা তৈরি করেছিল। এ তারকা জুটিকে একসঙ্গে সিনেমাটির প্রচার করতেও দেখা যায়। 

তারা একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন। শুধু তাই নয়, নৈহাটির বড়মার মন্দিরে পূজাও দিতে যান একসঙ্গে। সবটাই দেব-শুভশ্রী ফ্যানদের জন্য একটা স্বপ্নের মতো ছিল। কিন্তু তারপর হঠাৎ করেই সেই ভালোলাগা-মন্দলাগার ছন্দপতন। সেই সময় দেব এক সাক্ষাৎকারে বলেছিল— শুভশ্রী দুই সন্তানের মা, তাই তার মুখের সারল্য হারিয়ে গেছে। দেবের মুখে এমন কথা শুনে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার ঝড় ওঠে। এরপর দেবের সেই কথার পাল্টা জবাবও দেন শুভশ্রী। পাল্টা যুক্তি দেন দেব। আর সবটা মিলিয়ে বেশ জলঘোলা হয়। 

আবার একসঙ্গে কোনো সিনেমা দেখার আশা দেব-শুভশ্রী অনুরাগীরা এক প্রকার ছেড়েই দিয়েছিলেন। কিন্তু এর মাঝেও শুভশ্রীকে নানা অনুষ্ঠানে বলতে শোনা যায়, তিনি যদি ভালো চিত্রনাট্য পান, তাহলে অবশ্যই দেবের সঙ্গে কাজ করবেন। এরপর পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলে নিষাদের অন্নপ্রাশনে আবার একসঙ্গে দেখা যায় তাদের। সেখান থেকে অনেকেই আন্দাজ করেন, তাদের মধ্যকার সমস্যা দূর হয়েছে। আর দেবও এক সাক্ষাৎকারে তেমনটাই ইঙ্গিত দেন। সম্প্রতি নতুন বছরে তাদের একসঙ্গে সিনেমার ঘোষণা যে দারুণ চমক, তা আর বলার অপেক্ষা রাখে না।

নতুন বছরের শুরুতেই একের পর এক বড় চমক দিয়ে চলেছেন দেব। আর সব থেকে বড় যে চমক দিয়েছেন তিনি, তা হলো— চলতি বছরের পূজায় আবার শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে পর্দায় ফিরছেন তিনি। আবার পর্দায় ম্যাজিক হতে চলেছে। এবার সে প্রসঙ্গে মুখ খুললেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

অভিনেত্রী বলেন, এখন আমরা কিছু বলব না। এখন আমরা বাকিদের রিঅ্যাকশন উপভোগ করতে চাই। এখন আর বেশি কিছু বলা যাবে না। যতটুকু জানা গেছে, সেটা নিয়েই খুশি থাকতে হবে। 

তিনি বলেন, আসলে আমি, দেব— আমরা সবাই সাক্ষী থেকেছি ১০ বছর পর আমাদের যে অনুষ্ঠানটা হয়েছিল, সেখানে আমরা কত মানুষের ভালোবাসা পেয়েছিলাম। ‘ধূমকেতু’ মুক্তির পরও যে ভালোবাসা পেয়েছিলাম, তা থেকে আমরা অবশ্যই বিশ্বাস করি যে, মানুষ আমাদের খুবই ভালোবাসে।