NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

মাদুরোকে নিউইয়র্কে নেওয়ার প্রস্তুতি চলছে: সিএনএন


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

মাদুরোকে নিউইয়র্কে নেওয়ার প্রস্তুতি চলছে: সিএনএন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়ার প্রস্তুতি চলছে।

বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে শনিবার (৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলায় বিশেষ অভিযান পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সঙ্গে এফবিআইয়ের একটি দলও উপস্থিত ছিল। অভিযানেই প্রেসিডেন্ট মাদুরোকে আটক করা হয়।

সূত্র জানায়, মাদুরোকে নিউইয়র্কে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেখানে তাকে ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে হাজির করা হবে।

আদালতে তার বিরুদ্ধে অভিযোগগুলোর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) দীর্ঘদিন ধরে মাদুরো ও ভেনেজুয়েলার শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে একটি অভিযোগপত্র প্রস্তুত করে আসছিল। সেই তদন্ত ও অভিযোগপত্রের ভিত্তিতেই আনুষ্ঠানিক অভিযোগ প্রকাশ করা হতে পারে।

এর আগে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এক পোস্টে জানিয়েছেন, মাদুরোকে মার্কিন মাটিতে, মার্কিন কোর্টে মার্কিন বিচারের মুখোমুখি হতে হবে।

এর আগে, ভেনেজুয়েলায় হামলা চালানো এবং ‘দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে’ বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং স্ত্রীসহ তাকে আটক করা হয়েছে। পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

টানা কয়েক মাসের হুমকির পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশটির বিভিন্ন স্থানে সিরিজ বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। শনিবার (৩ জানুয়ারি) ভোরে এই হামলার খবর নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় সময় রাত ২টা থেকে টানা দেড় ঘণ্টা ধরে কারাকাসের আকাশে প্রচণ্ড বিস্ফোরণ, যুদ্ধবিমানের গর্জন এবং ঘন কালো ধোঁয়া আচ্ছন্ন হয়ে ছিল।

 

 

 

 

হামলার পরপরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করেছেন।