NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

শক্তিশালী বিস্ফোরণে কাঁপল কিয়েভ


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

শক্তিশালী বিস্ফোরণে কাঁপল কিয়েভ

শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, রাশিয়া বড় ধরনের মিসাইল হামলা চালিয়েছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটচকো টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘রাজধানীতে বিস্ফোরণ। আকাশ প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। শেল্টারে থাকুন।’

ইউক্রেনের বিমানবাহিনীও পুরো দেশজুড়ে এয়ার এলার্ট জারি করেছে। তারা বলেছে, রাজধানীসহ বিভিন্ন জায়গায় ড্রোন ও মিসাইল ধেয়ে আসছে।

বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, তিনি বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এছাড়া আকাশে কমলা রঙের আগুনের বিশাল কুণ্ডলি দেখেছেন।

 

 

 

আগামী রোববার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বৈঠকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ নিয়ে তার আলোচনা হতে পারে। ঠিক এর আগেই ইউক্রেনে বড় হামলা চালাল রুশ সেনারা।

গতকাল শুক্রবার রাশিয়া অভিযোগ করে, জেলেনস্কি ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার এ শান্তি আলোচনা ‘নস্যাৎ’ করে দেওয়ার চেষ্টা করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির একটি ২০ দফা খসড়া তৈরি করেছেন। এতে বলা হয়েছে, যদি দুই দেশ এটি মানে তাহলে তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ হবে এবং রুশ সেনারা ইউক্রেনের যেসব ভূখণ্ডে আছে সেখানে অবস্থান করবে। অপরদিকে ইউক্রেনের সেনারা পূর্বাঞ্চলীয় অঞ্চল থেকে পিছু হটবে। যেখানে পরবর্তীতে একটি ইকোনোমিক জোন তৈরি করা হবে।