NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ২৫, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর ভারত-মার্কিন সর্ম্পক দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, বললেন রুবিও পাক সেনাপ্রধানের তেহরান সফর কেন এত গুরুত্বপূর্ণ গোল উৎসবে চ্যাম্পিয়নস লিগ জিতল বার্সেলোনা নিউ ইয়র্কে শুরু ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডপ্রত্যাশীদের নিজ দেশ থেকেই আবেদন করতে হবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সংস্কারের রূপরেখা তুলে ধরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মন্ত্রিসভা থেকে তুলসী গ্যাবার্ডের পদত্যাগ নিউইয়র্কে ড্রাই ডকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১ নীল গাউনে কানের মঞ্চ মাতালেন ঐশ্বরিয়া
Logo
logo

সৌদি আরবের জেদ্দায় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো–২০২৫’ অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

সৌদি আরবের জেদ্দায় ‘মেড ইন বাংলাদেশ এক্সপো–২০২৫’ অনুষ্ঠিত

সৌদি আরবের জেদ্দার রেডিসন ব্লু হোটেল–এ গত ১১–১৩ ডিসেম্বর ‘Made in Bangladesh Expo™: Saudi Arabia Edition 2025’ অনুষ্ঠিত হয়েছে।
‘মেড ইন বাংলাদেশ এক্সপো–২০২৫’ এ রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB)-এর মনোনীত ৭টি কোম্পানিসহ মোট ৪০টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এক্সপোতে রেডিমেড গার্মেন্টস (RMG), অ্যাগ্রো ও হালাল ফুড, আইসিটি ও ডিজিটাল সার্ভিস, প্লাস্টিকস, পাট ও পাটজাত পণ্য, এবং রিয়েল এস্টেট ও হসপিটালিটি খাতের প্রতিনিধিত্ব ছিল, যা বাংলাদেশের বহুমুখী রপ্তানি সক্ষমতা ও বিনিয়োগ সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরে।


এক্সপো উপলক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে, এই আন্তর্জাতিক প্রদর্শনী থেকে উল্লেখযোগ্য পোস্ট-ইভেন্ট বাণিজ্যিক সাফল্য অর্জিত হয়েছে। এর মধ্যে রয়েছে—নিশ্চিত রপ্তানি আদেশ ৪ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার, রিয়েল এস্টেট ও হসপিটালিটি খাতে নিশ্চিত বিনিয়োগ ৫ লাখ ৪৬ হাজার মার্কিন ডলার, ২৩টি ট্রেড এনকোয়ারি, ৫৫টি কাঠামোবদ্ধ ব্যবসা-থেকে-ব্যবসা (B2B) বৈঠক, এবং ২০০-এর বেশি নতুন ব্যবসায়িক যোগাযোগ স্থাপন, যা ভবিষ্যৎ বাণিজ্য সম্প্রসারণের শক্ত ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার মাননীয় কনসাল জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব ওসামা কোকান্দি, চেয়ারম্যান, সৌদি অর্থনৈতিক কাউন্সিল, যার উপস্থিতি এক্সপোর আন্তর্জাতিক গুরুত্ব ও গ্রহণযোগ্যতাকে আরও সুদৃঢ় করে।
মিট দ্য প্রেসে বক্তব্য রাখতে গিয়ে Made in Bangladesh Expo™ এবং Global Trade Promotion Council of Bangladesh (GTPCB)–এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ লিটন আহমেদ বলেন, “এই এক্সপো ‘Made in Bangladesh™’ ব্র্যান্ডকে আন্তর্জাতিক পরিসরে আরও শক্তিশালী করেছে। সৌদি আরব ও জিসিসি অঞ্চলের ক্রেতারা বাংলাদেশের পণ্যের মান, প্রতিযোগিতামূলক মূল্য এবং সরাসরি সোর্সিংয়ের প্রতি স্পষ্ট ও ইতিবাচক আগ্রহ দেখিয়েছেন।”
তিনি আরও জানান, ভবিষ্যতে সৌদি আরবসহ জিসিসি অঞ্চলের অন্যান্য দেশেও এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য এক্সপো আয়োজনের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক বাজারে অবস্থান সুদৃঢ় করার কার্যক্রম অব্যাহত থাকবে।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা এক্সপোর সামগ্রিক আয়োজন, বাণিজ্যিক অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এটিকে বাংলাদেশ–সৌদি আরব বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।