NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

গ্রিস উপকূল থেকে ৫২ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

গ্রিস উপকূল থেকে ৫২ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

গ্রিসের কোস্টগার্ড এজিয়ান সাগরে পৃথক দুটি ঘটনায় ৫২ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। তবে একটি ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, ফারমাকোনিসি দ্বীপের কাছে ১৩ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে এক ছেলে শিশুকে পাওয়া যায়নি। শিশুটির সন্ধানে কোস্টগার্ডের দুটি জাহাজ ও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার নিয়ে তল্লাশি চলছে। দ্বীপটি তুরস্ক উপকূলের কাছে অবস্থিত।

 

অন্যদিকে, ক্রিট দ্বীপের দক্ষিণে একটি ফোলানো নৌকা থেকে আরও ৩৯ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। তাদের ক্রিটের কালোই লিমেনেস এলাকায় নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

ইউরোপে প্রবেশের আশায় বহু অভিবাসনপ্রত্যাশী তুরস্ক বা লিবিয়া থেকে গ্রিসের দ্বীপগুলোতে যাওয়ার চেষ্টা করেন। তবে এই সমুদ্রপথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

 

চলতি মাসের শুরুতে ক্রিট উপকূলে ভাসমান একটি নৌকা থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় আরও ১৫ জন নিখোঁজ ছিলেন বলে জানানো হয়।

জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১৬ হাজার ৭৭০ জনের বেশি আশ্রয়প্রার্থী ক্রিট দ্বীপে পৌঁছেছেন, যা এজিয়ান সাগরের অন্য যেকোনো দ্বীপের তুলনায় বেশি।