NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

চীনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৮


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

চীনে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৮

চীনের দক্ষিণ–পূর্বাঞ্চলে একটি মর্মান্তিক দুর্ঘটনায় কয়েকজন শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি কিন্ডারগার্টেনের পরিচালক একটি এসইউভি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকেলে সাংহাই থেকে প্রায় ৪৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত গ্রামীণ এলাকা পেংজে কাউন্টিতে দুর্ঘটনাটি ঘটে। এলাকাটি ছোট ছোট জলাশয় ও খাল-বিল দিয়ে ঘেরা।

গাড়িটি একটি ঢালু রাস্তা দিয়ে নামার সময় দুর্ঘটনার শিকার হয় বলে জানা গেছে। বৃষ্টির কারণে রাস্তাটি পিচ্ছিল হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

সাত আসনবিশিষ্ট ওই এসইউভি গাড়িটি সাধারণত একটি বেসরকারি কিন্ডারগার্টেনের শিশুদের যাতায়াতের জন্য ব্যবহার করা হতো। দুর্ঘটনার সময় গাড়িটিতে কিন্ডারগার্টেনের কয়েকজন শিশু ছিল বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে।

 

এর আগে কাউন্টির নিরাপত্তা কর্তৃপক্ষের প্রকাশিত এক বিবৃতিতে নিশ্চিত করা হয়, দুর্ঘটনায় চালকসহ মোট আটজন নিহত হয়েছেন। নিহত চালক ৪৯ বছর বয়সী লুও নামের এক নারী। অন্য নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

এদিকে স্থানীয় এক বাসিন্দা জানান, নিহতদের মধ্যে তার এক বন্ধুর চার বছর বয়সী সন্তানও রয়েছে বলে নিউ সিকিউরিটি জানিয়েছে।