NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

রোনালদোকে যে তিন কারণে অপরিহার্য বলছেন পর্তুগাল কোচ


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

রোনালদোকে যে তিন কারণে অপরিহার্য বলছেন পর্তুগাল কোচ

তার সঙ্গে পেশাদার ক্যারিয়ার শুরু করা খেলোয়াড়রা তো অবশ্যই সঙ্গে পরে শুরু করা অনেকেই বুটজোড়া তুলে রেখেছেন। তবে ৪০ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো দৌড় থামাননি এখনো।

গোল করে একের পর এক ম্যাচে জয় এনে দিচ্ছেন দলকে। ক্যারিয়ারের গোধূলিলগ্নে তাই দলের অপরিহার্য খেলোয়াড় তিনি।

পর্তুগাল দলে সিআর সেভেনকে কেন অপরিহার্য খেলোয়াড় মনে করেন কোচ রবার্তো মার্তিনেজ তার ব্যাখ্যা দিয়েছেন তিনি। তিন কারণে রোনালদোকে অপরিহার্য মানেন পর্তুগালের কোচ।

 

মার্তিনেজের চোখে রোনালদোর সেই তিন স্তম্ভ হচ্ছে—প্রতিভা, অভিজ্ঞতা ও মানসিকতা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘প্রথমত তার মানসিকতা।

আমাদের বিশ্লেষনে তিনটি স্তম্ভ আছে। প্রতিভা, অভিজ্ঞতা ও মানসিকতা। সব সময় দলে থাকা এবং দলকে সাহায্য করার জন্য নিজের মান অন্য এক পর্যায়ে নিয়েছে। যা জাতীয় দলের অধিনায়ককে স্কোয়াডে রাখে।
সেরা হওয়ার নিরলস প্রচেষ্টা তার মাঠে স্পষ্ট। তার এই ক্ষুধা সংক্রামক। স্ট্রাইকার হিসেবে ৩০ ম্যাচে ২৫ গোল প্রমাণ করে যে তার উপস্থিতি জাতীয় দলের জন্য অনেক কিছু বয়ে আনে।’

 

বিশ্বকাপ শেষে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন রোনালদো। আরাধ্য ট্রফি জয়ের শেষ সুযোগ তার।

২০২৬ সালের ১১ জুন থেকে শুরু হতে টুর্নামেন্টে ‘কে’ গ্রুপে পড়েছে পর্তুগাল। তাদের গ্রুপ সঙ্গী উজবেকিস্তান, কলম্বিয়া ও প্লে-অফ থেকে আসা এক দল।